Wednesday, April 1, 2026
25 C
Dhaka

সাহস থাকলে ন্যায়বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা : অ্যাটর্নি জেনারেল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে তিনি ন্যায়বিচারের মুখোমুখি হতেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এ প্রথম কোনো শাসক বা ফ্যাসিস্ট নেতাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি হতে হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক খণ্ডনের শেষ দিনে তিনি এ মন্তব্য করেন। মামলাটি জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত, যেখানে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজন আসামি রয়েছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনা একসময় অন্য রাজনৈতিক নেতাকে বলেছিলেন সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই সাহস তাঁর নিজের নেই। তিনি আরও বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

তিনি বলেন, বিচার যতই কঠিন হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া জাতি এগোতে পারবে না। তিনি উদাহরণ টেনে বলেন, ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে জুলিয়াস ও ইথেল রোজেনবার্গ দম্পতির বিচার মাত্র এক মাসে শেষ হয়েছিল। বাংলাদেশেও ন্যায়বিচার একইভাবে দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হওয়া উচিত।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে নিরীহ মানুষের জীবন আরও বিপন্ন হবে। তাই আসামিদের বিরুদ্ধে প্রমাণিত অপরাধের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি।

এদিন আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। আগামী ১৩ নভেম্বর মামলার রায়ের দিন নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...

চাঁদপুরে গণ-অভ্যুত্থান মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো

চাঁদপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও বিএনপি...
spot_img

আরও পড়ুন

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে ফরাসি আকাশসীমা ব্যবহার করতে অনুমতি দেয়নি ফ্রান্স। আজ মঙ্গলবার একজন পশ্চিমা কূটনীতিক এবং সংশ্লিষ্ট বিষয়ে...
spot_img