Wednesday, April 1, 2026
25 C
Dhaka

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রিটিশ কলম্বিয়া বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ব্রিটিশ কলম্বিয়া বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভ্যানকুভার সময় মঙ্গলবার বাদ এশা ফ্রেজার মুসলিম কমিউনিটি মসজিদে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এশার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ব্রিটিশ কলম্বিয়া বিএনপির সভাপতি আজমল খান রাজ।

দোয়া মাহফিলের শুরুতে মসজিদের সম্মানিত ইমাম বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন নিরপেক্ষ ও সুশাসক। তাঁর শাসনামলে সকল ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বাংলাদেশের নাগরিক জীবন যাপন করেছে। তাঁর সময়ে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হননি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন মায়ের মতো কোমল ও সহানুভূতিশীল।”

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাডা পশ্চিম বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান সুমন, ব্রিটিশ কলম্বিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনসহ ব্রিটিশ কলম্বিয়া বিএনপি ও গ্রেটার ভ্যানকুভার সিটি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশ-বিদেশের মুসল্লিরা গভীর শোক ও আবেগে মুহ্যমান হয়ে পড়েন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার স্মরণে ব্রিটিশ কলম্বিয়া বিএনপির সাধারণ সম্পাদক মারুফুর রহিম দিপুর তত্ত্বাবধানে আগত মুসল্লিদের জন্য সামান্য আপ্যায়নের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত সকলেই ভারাক্রান্ত হৃদয়ে এই অঙ্গীকার ব্যক্ত করেন যে, বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শকে ধারণ করে ইনশাআল্লাহ একটি সুন্দর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...
spot_img

আরও পড়ুন

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয় এবং কেয়ামতের দিন তার পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। অতি সামান্য ভালো কাজ যেমন মূল্যবান, তেমনি...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম কারণ ফুড পয়জনিং। সাধারণত বাসি বা দূষিত খাবার খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। খাবারে...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক অনন্য বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের...
spot_img