Wednesday, March 4, 2026
23.7 C
Dhaka

লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী স্পনসরড বাই লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী র উদ্যোগে শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

ইভান পাল

গতকাল ২৮শে জুলাই, আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লিও ক্লাবের লিও জেলা ৩১৫ বি ~৪ এর অধীনস্থ সংগঠন, লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী, স্পনসরড বাই লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী র উদ্যোগে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইছামতীতে “ইছামতী ধাতু চৈত্য বিহার ও ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয়ে” শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মশালামূলক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

যারা আজ খুব ছোট। আর এই ছোট বয়সেই যারা তাদের ফুটফুটে ঐ মিস্টি মুখ খানি দিয়ে ভালোবাসা ছড়াচ্ছে, আবার কাল তারা ই কিন্তু বড় হয়ে তাদের কাজের গুনে এই সমাজে আলো ছড়াবে। আমরা তাদের শিশু বলি। তবে আজ যাদের কথা বলছি, এই ফুল বা শিশুগুলির কিন্তু বাবা – মা নেই। এই সমাজ তাদের অনাথ শিশু বলে। কিংবা কেউ বা বলেন, সৃষ্টিকর্তার বরপুত্র। স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই নাকি এই অনাথ, পিতৃ মাতৃহীন শিশুদের পালন করে থাকেন।
যাক, আমাদের এই দেশে এরকম হাজারো ফুল রয়েছে। যাদের পিতা মাতা গত হয়েছেন বহু আগেই।

তবে আজ যে ফুল গুলোর কথা বলবো, তারা “ ইছামতী ধাতু চৈত্য বিহার ও ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয় — নামক বাগানের ফুল। যেটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত। এই শিশু বা ফুলগুলো এই বাগানেই থাকে। এদের বেশির ভাগের ই বাবা মা নেই। এখানেই তাদের সবকিছু। পাশেই আবার স্কুল। সেখানেই পড়াশোনা। আর থাকা খাওয়া তো এই আশ্রমেই। প্রায় ষাট থেকে সত্তর জন শিশু এই অনাথ আশ্রমটিতে থাকে।

গতকাল সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সাথে কিভাবে ভালোভাবে হাত ধোয়া যায় এবং তাদের নিজ নিজ শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার পরিছন্ন রাখা যাবে তা নিয়ে শিশুদের মাঝে সচেতনতামূলক ধারণা প্রদান করা হয়।

আর সবশেষে প্রতিযোগীতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। আর দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এই শিশুদের জন্য দুপুরের খাবরের আয়োজন করা হয়।

সবশেষে লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যাগে শিশুদের জন্য গামছা, কিছু পরিষ্কারক সামগ্রী এবং শিশুদের পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয়। আর এই সম্পূর্ণ অনুষ্ঠান টি এই মন্দিরেরই ভিক্ষুদের সহযোগীতায় খুব সুন্দর ও সুনিপুণ ভাবে সম্পন্ন হয়।

লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী আয়োজিত গতকালকের এই শিশুভিত্তিক কর্মশালায় উপস্থিত ছিলেন, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ক্লাব ডিরেক্টর এবং সাবেক লিও জেলা সচিব লায়ন বিদেশ বড়ুয়া, ক্লাব সভাপতি লিও নজরুল ইসলাম মামুন, ক্লাব সচিব লিও আল আমিন তালুকদার, ক্লাবের কোষাধ্যক্ষ লিও ডালিয়া বড়ুয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন— লিও সৈয়দ মুহান্মদ আলমগীর, লিও সতেজ বড়ুয়া, লিও প্রান্ত বড়ুয়া, লিও তানভীরুল ইসলাম, লিও ইভান পাল, লিও দীপ্ত বিশ্বাস, লিও তানভীর হোসাইন,লিও সাফায়েত রাব্বি, লিও আজাদ ইন্তিসার দুল্যক এবং লিও ইলিয়াস জনি।

গতকাল সারাদিন লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী পরিবারের সদস্যরা এই শিশুদের সাথে গল্প করা, গান কিংবা কবিতা বলা আর মজা করায় মাতিয়ে রেখেছিলো এই ফুলগুলিকে। ওরাও ওদের কিছু ভালো বন্ধু পেয়ে যেনো মিশে গিয়েছিলো কর্ণফুলী পরিবারের সাথে। শিশুদের নিয়ে গতকাল লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী র এই আয়োজন ছিলো যেনো, শিশুদের প্রতি তাদের এক রাশ অকৃত্রিম ভালোবাসার।

spot_img

আরও পড়ুন

২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্য

মহাকাশ গবেষণায় বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের...

কুমিল্লার গোমতী চরে সূর্যমুখীর সৌন্দর্য

কুমিল্লার গোমতী নদীর চরে এখন সূর্যমুখী ফুলের বিস্তীর্ণ খেত,...

সুবহে সাদিকের পর খেলে রোজা হবে কি

রোজার সেহরি দেরিতে খাওয়া মোস্তাহাব হলেও সুবহে সাদিক শুরু...

অতিথি আপ্যায়নে রুটির ভেতর মসলাদার কিমা

ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে...

প্রযুক্তি এগোলেও কি পিছিয়ে পড়ছে মানবিকতা

বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির এই সময়ে মানবসভ্যতা যেন...

মিষ্টি স্বাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা

চা-কফিতে চিনি মেশানো আমাদের দৈনন্দিন অভ্যাসের একটি অংশ। সাদা...

রমজানে গৃহিণীর শ্রমের ধর্মীয় তাৎপর্য

রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এ সময় মুসলমানরা...

ডুবোতেলে ভাজা জিলাপির স্বাস্থ্যঝুঁকি

রমজানে সারা দিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই...

খুদে ব্ল্যাকহোল কি মানুষকে গিলে ফেলতে পারে

ব্ল্যাকহোল মানেই প্রবল মহাকর্ষ বল। এমন এক মহাজাগতিক বস্তু,...

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...
spot_img

আরও পড়ুন

২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্য

মহাকাশ গবেষণায় বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। আগে পরিকল্পনা ছিল, আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে দীর্ঘ বিরতির...

কুমিল্লার গোমতী চরে সূর্যমুখীর সৌন্দর্য

কুমিল্লার গোমতী নদীর চরে এখন সূর্যমুখী ফুলের বিস্তীর্ণ খেত, যা প্রতিদিন দর্শনার্থীদের আকর্ষণ করছে। সকাল থেকেই শহর থেকে অটোরিকশায় মাত্র ১০ টাকায় পৌঁছানো যায়...

সুবহে সাদিকের পর খেলে রোজা হবে কি

রোজার সেহরি দেরিতে খাওয়া মোস্তাহাব হলেও সুবহে সাদিক শুরু হওয়ার আগে অবশ্যই পানাহার বন্ধ করতে হবে। ইসলামি শরিয়ত অনুযায়ী, ফজরের সময় শুরু হলে রোজা...

অতিথি আপ্যায়নে রুটির ভেতর মসলাদার কিমা

ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে চাইলে তৈরি করতে পারেন বিফ পেশোয়ারি পর্দা। মসলাদার কিমা ও রুটির সংমিশ্রণে তৈরি এই পদটি...
spot_img