Friday, April 3, 2026
31 C
Dhaka

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) ২৯৬টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে উপজেলার নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল মিলসের অভ্যন্তরে ১ হাজার ২৭টি গাছ বিক্রি বা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেজেআই-এর প্রকল্পপ্রধান মো. কালাম মল্লিক জানান, পরিপক্ব, ঝড়ে পড়া এবং মরা ২৯৬টি গাছ বিক্রি করার জন্য বন বিভাগের অনুমতি নেওয়া হয়েছে। দরপত্র আহ্বান হয়ে দরপত্র জমা পড়েছে। পরবর্তী কার্যক্রম বোর্ড অনুমোদনের পর হবে।

বেঙ্গল টেক্সটাইল মিলসের ব্যবস্থাপক আতিকুর রহমান জানান, মিলটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হবে। সামাজিক বন বিভাগ থেকে গাছগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে। যিনি মিলটি ইজারা নেবেন, তার কাছে গাছ বিক্রি বা হস্তান্তর করা হবে।

যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, জেজেআই-এর ২৯৬টি এবং বেঙ্গল টেক্সটাইল মিলসের ১ হাজার ২৭টি গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে এখনও কোনো গাছ কাটার বা বিক্রির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

জানা যায়, জেজেআই-এর গাছের মধ্যে রয়েছে মেহগনি, রেইনট্রি, শীলকড়ই, সেগুন, আকাশমণি, কৃষ্ণচূড়া ও শিশু। বেঙ্গল টেক্সটাইল মিলসে রয়েছে নারকেল, সুপারি, জাম, নিম, মেহগনি, অরকরিয়া, রেইনট্রি, কাঁঠাল, আম, আমড়া, শীলকড়ই, বরই, বট, পুয়ে, আতা, সড়া, ডুমুর, লেবু, অর্জুন ও জলপাই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ঢাকা শহরসহ অন্যান্য জেলা ও উপজেলায় গাছ কাটার আগে অনুমোদন নিতে হবে। এর বাইরে গ্রামাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন গাছ কাটা এই নিয়মের আওতায় নেই।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সম্প্রসারণে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের...

ডেটা সেন্টারের তাপে বাড়ছে স্থানীয় জলবায়ুর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তার মানুষের জীবনকে সহজ করে...

ভারতে আটক আজিজুর রহমানের মরদেহ দেশে হস্তান্তর

পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরত আনা...

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল লিলির, গুরুতর আহত স্বামী

খুলনার রূপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু নামে এক...

কেন ধাপে ধাপে নাজিল হয়েছে পবিত্র কোরআন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের ওহি নাজিলের...

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের...

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ...

নোয়াখালীর তরুণ ফেনীতে জ্বালানি তেল নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ মো. অন্তর (২০) ফেনীতে মোটরসাইকেলের জন্য...

চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে যুক্ত হচ্ছে এসি বগি ও কেবিন

চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত...

ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতাকে...

কর্ণফুলী নদীতে ট্রাক ডুবে গেল, চালক আহত

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...

পরিবার ও ভাইয়ের স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লিমা আক্তার...
spot_img

আরও পড়ুন

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সম্প্রসারণে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ চললেও বাস্তবে এর ধীরগতিতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের বড় একটি অংশ। ১২...

ডেটা সেন্টারের তাপে বাড়ছে স্থানীয় জলবায়ুর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তার মানুষের জীবনকে সহজ করে তুললেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এআই...

ভারতে আটক আজিজুর রহমানের মরদেহ দেশে হস্তান্তর

পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরত আনা হয়েছে আজিজুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ। শুক্রবার দুপুরে জিরো পয়েন্ট এলাকায় বিজিবি ও...

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল লিলির, গুরুতর আহত স্বামী

খুলনার রূপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার...
spot_img