চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক ৯ মাসের কম বয়সী শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটি বুধবার রাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) ভর্তি করা হয়। হাসপাতালে কর্তৃপক্ষ জানায়, শিশুটি আগে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এর আগে গত মঙ্গলবারও একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরেকটি শিশু মারা যায়। ওই শিশুটিও কক্সবাজার অঞ্চলের এবং বয়স ছয় মাসের কম।
জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নমুনা পাঠানো হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত আটজনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং ১১১ জনের হামের লক্ষণযুক্ত নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিএ/এমই


