Friday, April 3, 2026
27 C
Dhaka

এনসিপি: ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে

বরিশাল – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বৃহস্পতিবার বরিশালের চরমোনাই দরবার শরিফে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে বক্তব্যে এ মন্তব্য করেন।

মাহফিলে অংশ নিতে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল সকালেই চরমোনাই দরবারে পৌঁছে। দলের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এ সময় উভয় পক্ষ সমসাময়িক রাজনীতি, সদ্য অনুষ্ঠিত নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মঞ্চে বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে লাখো ছাত্র ও জনতা রাজপথে ছিলাম। সেই দিনই ইসলামী আন্দোলন ব্যানার নিয়ে আমাদের সঙ্গে শামিল হয়েছিল। তাদের অবদান আমরা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।’ তিনি আরও বলেন, ‘আগামী দিনেও দেশের মানুষের মুক্তির লড়াইয়ে আমাদের সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পর্ক অব্যাহত থাকবে।’

মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা আবদুল কাদের প্রমুখ।

বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে বার্ষিক মাহফিল গত বুধবার শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি লঞ্চ ও বাসে পৌঁছেছেন। মাহফিল শনিবার সকালে আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার...

সিরাজগঞ্জে এমপি আমির হামজার মানহানি মামলার সমন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক...

বাঁশখালীতে মাকে হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, দীর্ঘ সারি শেষ

সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও সিএনজি রিফুয়েলিং স্টেশনের...

কর্ণফুলী নদীতে অবৈধ ডিজেল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭...

পরিচ্ছন্ন জনপ্রতিনিধি মোস্তফা কামালকে স্মরণ

নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুরের...

নারায়ণগঞ্জে নবজাতক উদ্ধার, মা–বাবা সহায়তায়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বক্তারকান্দি এলাকায় এক দিন বয়সী নবজাতককে...

চান্দিনায় সাংবাদিক আটক: প্রশাসনের পদক্ষেপ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্‌বিতণ্ডা ও...

রাজশাহীতে হামে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগী, হাসপাতালে ১৩২ জন চিকিৎসাধীন

রাজশাহী – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ...

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ১১৫ শিশু হাসপাতালে, নতুন শনাক্ত ১

বরিশাল – বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে...

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, প্রশাসনের পক্ষ থেকে মামলা

খুলনা – খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার প্রাইভেট কারের...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী – রায়পুরা উপজেলার স্থানীয় কৃষকের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট...

ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজন শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর – সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকায় ইটভাটায়...
spot_img

আরও পড়ুন

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকালে পূর্ব ইসদাইর এলাকার রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার মধ্যে হাতির শাবকের মরদেহ পড়ে আছে। মরদেহের বেশির ভাগ অংশ পানিতে ডুবে রয়েছে। শাবকের পাশে...

সিরাজগঞ্জে এমপি আমির হামজার মানহানি মামলার সমন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে...

বাঁশখালীতে মাকে হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন থেকে দুজনকে...
spot_img