Saturday, April 4, 2026
32 C
Dhaka

প্রশাসনের উদ্যোগে হাসপাতালে মা ও নবজাতক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। বৃহস্পতিবার ( ২ এপ্রিল) সকালে উপজেলার ছনকান্দা বাজার এলাকায় ওই নারী সন্তানের জন্ম দেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে ছনকান্দা বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। কেউ তাঁর সম্পর্কে জানতে চাইলে তিনি শুধু নিজের নামটি বলতে পারতেন। তাঁর পরিচয় বা পরিবারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে বাজার এলাকায় অবস্থানকালে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। বেলা তিনটার দিকে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ওই নারী ও নবজাতককে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, খবর পেয়ে মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নারীর পরিবারের সন্ধান করার চেষ্টা চলছে। পরিবার খুঁজে পাওয়া গেলে তাদের কাছে মা ও শিশুকে বুঝিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবারের সন্ধান না পাওয়া গেলে নবজাতক শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা...

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। ছুটির দিনেও...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার...

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০...
spot_img

আরও পড়ুন

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির ব্যবহারও বাড়ে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে কিছু সচেতন অভ্যাস ও...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো ভুল হলে তা সংশোধনের জন্য রয়েছে বিশেষ বিধান, যা সাহু সেজদা নামে পরিচিত। সালাম ফেরানোর...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে রাজধানী ঢাকাসহ পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা করা, কখন শেষ ফোঁটাটি পড়বে। এতদিন বিষয়টি অনুমানের ওপর নির্ভর করলেও এবার পদার্থবিজ্ঞানীরা নির্দিষ্ট গাণিতিক...
spot_img