Wednesday, April 1, 2026
25 C
Dhaka

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ

চট্টগ্রামের আনোয়ারায় স্কুল ফিডিং কর্মসূচির তৃতীয় দিনে বিভিন্ন স্কুলে পচা ও কাঁচা কলা বিতরণ করা হয়েছে। উপজেলার অধিকাংশ স্কুল এসব কলা ফিরিয়ে দিয়েছে। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা হতাশ প্রকাশ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করেছে, সমস্যা মাত্র ৮-১০টি স্কুলে ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্কুলে বিস্কুট ও কলা পাঠানো হয়। তবে অধিকাংশ কলাই কাঁচা বা নষ্ট ছিল। স্কুলপ্রধানরা এসব কলা ফেরত দেন। পচা ও কাঁচা কলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। ফলে প্রায় সব বিদ্যালয়ে বিস্কুট পেয়েও শিক্ষার্থীরা কলা পাননি।

শিক্ষকরা জানিয়েছেন, স্কুল ফিডিং কর্মসূচির প্রথম দিনে বানরুটি ও সেদ্ধ ডিম দেওয়া হয়েছিল। পরদিন দুধ ও বানরুটি দেওয়ার কথা থাকলেও শুধু বানরুটি বিতরণ করা হয়। আজ শিক্ষার্থীদের কাঁচা ও নষ্ট কলা ও বিস্কুট দেওয়া হয়, যা খাওয়ার উপযোগী নয়।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রথম দিনে আনোয়ারা উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩১টি বিদ্যালয়ে খাবার পাঠানো সম্ভব হয়নি। পরের দিন সোমবার দুধ সরবরাহ করা হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুসারে, রোববার ১২০ গ্রাম বানরুটি ও সেদ্ধ ডিম, সোমবার বানরুটি ও ২০০ গ্রাম তরল দুধ, মঙ্গলবার ৭৫ গ্রাম বিস্কুট ও ১০০ গ্রাম ওজনের মৌসুমি ফল বা কলা, বুধবার ও বৃহস্পতিবার বানরুটি ও ডিম দেওয়ার নির্দেশনা রয়েছে। প্রতিদিন চারটি উপাদানের মধ্যে দুটি বিতরণ করতে হবে।

গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা পচা কলা নিইনি। স্যাররাও নিতে নিষেধ করেছেন।’

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশপল্লি’-র সমন্বয়ক শমসের নাহিদ জানান, আগে পাঠানো স্কুলগুলোতে ভালো মানের কলা পৌঁছেছে, শুধুমাত্র ৮-১০টি স্কুলে নষ্ট কলা গেছে। স্থানীয়ভাবে কলা সংগ্রহের কারণে এই সমস্যা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না।

আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী বলেন, ‘পচা ও কাঁচা কলা পাওয়ার পর বিভিন্ন স্কুলের শিক্ষকেরা আমাকে জানালে আমি এসব ফেরত দিতে বলি। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...

চাঁদপুরে গণ-অভ্যুত্থান মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো

চাঁদপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও বিএনপি...

মুন্সিগঞ্জে ‘পরকীয়ার অপবাদ’ দিয়ে মারধরের ঘটনায় ব্যক্তি নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ব্যক্তিকে (৫৭) মারধরের পর চিকিৎসাধীন...

কুষ্টিয়ায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ভর্তি ৯০ শিশু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। চলতি বছরের ১...

পৃথিবীর পানি থেকে সমুদ্রের রহস্য: অজানার খোঁজে বিজ্ঞান

সমুদ্র ও সমুদ্রতল এখনো মানবজাতির কাছে এক গভীর রহস্য।...

৪০ শয্যার বিপরীতে ১৬৪ শিশু ভর্তি, কুমিল্লা মেডিকেলে মেঝেতে হামের চিকিৎসা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংকটে মেঝেতে গাদাগাদি করে চলছে...

শিক্ষার্থীরা প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্স শিক্ষার্থী মৌমিতা হালদার সড়ক...

নোয়াখালীর গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে এক গৃহবধূকে নামাজরত অবস্থায়...
spot_img

আরও পড়ুন

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি করে। একই রুটিনে চলতে চলতে জীবন অনেক সময় নিস্তেজ হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে পরীক্ষামূলকভাবে রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৩০...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয় লোকজন পিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। মঙ্গলবার...
spot_img