Tuesday, March 31, 2026
31 C
Dhaka

সড়কের পিলারে ধাক্কা, চট্টগ্রামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের সত্তারঘাট এলাকায় হাটহাজারী-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সাজ্জাদ হোসেন (১৭)। তিনি উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে। হাটহাজারী পৌরসভা এলাকার একটি মুঠোফোন বিক্রির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাজ্জাদ তার বন্ধু তানভিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল বলে জানা যায়। সত্তারঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মোটরসাইকেলটি সড়কের পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়।

ধাক্কার ফলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সাজ্জাদ ও তার বন্ধু তানভির সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত তানভির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত করছে পুলিশ।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ উল্লাহ বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর মামলা থেকে মুক্তি পাওয়ার পর বৃদ্ধ নিখোঁজ

মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী মো....

লালমনিরহাটে ফেসবুক পোস্টের কারণে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রদলের এক নেতা ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন...

মানব পাচার: প্রাণ হারাচ্ছে তরুণ, বিচার ও শাস্তি টলানো

সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুল গণি সত্তরোর্ধ্ব বয়সেও ছেলেকে গ্রিসে...

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামে চুরির...

তেলের হিসাব দেখাতে ব্যর্থতায় ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নওরীন ফিলিং স্টেশনের মালিক মো....

এলজিইডি কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতার বাগ্‌বিতণ্ডা, প্রিন্টার ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে...

সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ সুনামগঞ্জের তরুণের...

স্বর্ণ পাচার ঘটনায় ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ...

আল্লাহর রহমত পাওয়ার ১০ উপায়

ইসলামের শিক্ষায় আল্লাহর রহমত লাভের বিভিন্ন পথের কথা কোরআন...

ভাই-বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া...
spot_img

আরও পড়ুন

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। ঘটনা ঘটে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর বয়সী বাংলাদেশি তপনতোষ চক্রবর্তী। সাতটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ম্যারাথন মেজর সম্পন্ন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে...
spot_img