Tuesday, March 31, 2026
31 C
Dhaka

ঈশ্বরদীতে ডিজেল সংকটে কৃষকরা বিপাকে

পাবনার ঈশ্বরদী উপজেলায় ডিজেল না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ায় কৃষিকাজে জ্বালানি তেলের ওপর নির্ভরতা বাড়লেও ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপে) তেল দেওয়ার নিষেধাজ্ঞার কারণে অনেক কৃষক প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না। ফলে সেচসহ বিভিন্ন কৃষিকাজ পরিচালনা করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা।

এই পরিস্থিতিতে গত রোববার বিকেলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিনসহ প্রায় ৪০ জন কৃষক তেলের সমস্যার সমাধান চাইতে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে কোনো সমাধান না পেয়ে কার্যালয় থেকেই কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন করেন ময়েজ উদ্দিন। তিনি ফোনে মন্ত্রীর সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তার কথা বলিয়ে দেন। এ সময় কৃষিমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেন বলে জানা গেছে।

তবে কৃষকদের অভিযোগ, ওই নির্দেশনার পরও সমস্যার বাস্তব সমাধান হয়নি। ময়েজ উদ্দিন জানান, গতকাল সোমবার বিকেল পর্যন্ত অনেক কৃষক পাম্প থেকে তেল না পেয়ে ফিরে এসেছেন। তিনি বলেন, কয়েক দিন ধরে কৃষকদের জন্য চিরকুট বা স্লিপ দেওয়া হচ্ছিল উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষ থেকে, কিন্তু সেই স্লিপ দেখিয়েও ফিলিং স্টেশন থেকে তেল পাওয়া যাচ্ছে না।

ময়েজ উদ্দিন বলেন, ‘পুরো দেশ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু আমাদের কৃষকদের কোনো তালিকা নেই, পরিচয়পত্র নেই। আমাদের পদে পদে বিতাড়িত হতে হয়। তেলের ক্ষেত্রেও তা–ই হচ্ছে। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।’

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে অধিকাংশ কৃষিকাজেই আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। সেচের জন্য শ্যালো মেশিন, ফসল মাড়াইয়ের জন্য হারভেস্টার, জমি চাষে পাওয়ার টিলার এবং কীটনাশক প্রয়োগে যন্ত্রচালিত স্প্রে মেশিন ব্যবহৃত হচ্ছে। এসব যন্ত্র চালাতে নিয়মিত ডিজেলের প্রয়োজন হয়। কিন্তু এসব যন্ত্র ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে তেল নেওয়া সম্ভব নয়। আগে কৃষকেরা ক্যানে তেল নিয়ে যেতেন, কিন্তু বর্তমানে ঢোপে তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় ফিলিং স্টেশনগুলো তাদের তেল দিচ্ছে না। ফলে উপজেলার শত শত কৃষক চরম সমস্যায় পড়েছেন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মমিন বলেন, ‘তিনি (ময়েজ উদ্দিন) কৃষিমন্ত্রীর কথা বলে একজনকে ফোন ধরিয়ে দিয়েছিলেন। ফোনের ওপার থেকে সমস্যা সমাধান করতে বলেছেন। আমরা সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছি। তেলের জন্য পাম্পগুলোয় দিতে নতুন করে প্যাড ছাপাতে দেওয়া হয়েছে। এ ছাড়া পাম্পগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ঢোপে তেল নেওয়ার বিষয়টি নিয়ে অনেক সময় মোটরসাইকেলচালকদের সঙ্গে কৃষকদের বিরোধ তৈরি হয়। এতে ভুল বোঝাবুঝি ও বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে। সমস্যা সমাধানে প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষি বিভাগকে বিষয়টি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে এবং ফিলিং স্টেশনের মালিকদের সঙ্গেও কয়েক দফা বৈঠক করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর মামলা থেকে মুক্তি পাওয়ার পর বৃদ্ধ নিখোঁজ

মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী মো....

লালমনিরহাটে ফেসবুক পোস্টের কারণে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রদলের এক নেতা ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন...

মানব পাচার: প্রাণ হারাচ্ছে তরুণ, বিচার ও শাস্তি টলানো

সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুল গণি সত্তরোর্ধ্ব বয়সেও ছেলেকে গ্রিসে...

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামে চুরির...

তেলের হিসাব দেখাতে ব্যর্থতায় ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নওরীন ফিলিং স্টেশনের মালিক মো....

এলজিইডি কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতার বাগ্‌বিতণ্ডা, প্রিন্টার ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে...

সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ সুনামগঞ্জের তরুণের...

স্বর্ণ পাচার ঘটনায় ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ...

আল্লাহর রহমত পাওয়ার ১০ উপায়

ইসলামের শিক্ষায় আল্লাহর রহমত লাভের বিভিন্ন পথের কথা কোরআন...

ভাই-বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া...
spot_img

আরও পড়ুন

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। ঘটনা ঘটে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর বয়সী বাংলাদেশি তপনতোষ চক্রবর্তী। সাতটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ম্যারাথন মেজর সম্পন্ন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে...
spot_img