Tuesday, March 31, 2026
31 C
Dhaka

ময়মনসিংহে ধর্ষণের অভিযোগের পর কিশোরীর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধর্ষণের অভিযোগ ওঠার পর এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, নির্যাতনের শিকার হওয়ার পর সে কীটনাশক পান করে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত কিশোরী (১৩) ফুলপুর উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। অভিযোগ রয়েছে, একই এলাকার বাসিন্দা রুবেল মিয়া (৩৬) রোববার রাতে তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর কিশোরীটি অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে কীটনাশক পান করে বলে জানা গেছে।

বিষপানে অসুস্থ হয়ে পড়লে রোববার রাত ১১টার পর তাকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে নিহত কিশোরীর স্বজনেরা মরদেহ ফুলপুর থানায় নিয়ে গিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। পুলিশের আশ্বাসের পর রাত সাড়ে আটটার দিকে মরদেহ বাড়িতে নেওয়া হয়।

থানায় এসে মেয়েটির দাদি বলেন, ‘আমার নাতনি বিষ খেয়ে এসে বলে, “রুবেল আমারে ধর্ষণ করছে, আমি আর বাঁচতে চাই না।” ময়মনসিংহ নিয়েও নাতনিরে বাঁচাইতে পারি নাই। আমি রুবেলের ফাঁসি চাই।’

এদিকে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার দাবি করেছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি বলেন, মেয়েটির স্বজনেরা থানায় এলে তাঁদের বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং লাশ দাফনের পর থানায় এসে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই অভিযুক্ত রুবেলকে ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে ঘটনার পর থেকেই তিনি পালিয়ে গেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর মামলা থেকে মুক্তি পাওয়ার পর বৃদ্ধ নিখোঁজ

মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী মো....

লালমনিরহাটে ফেসবুক পোস্টের কারণে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রদলের এক নেতা ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন...

মানব পাচার: প্রাণ হারাচ্ছে তরুণ, বিচার ও শাস্তি টলানো

সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুল গণি সত্তরোর্ধ্ব বয়সেও ছেলেকে গ্রিসে...

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামে চুরির...

তেলের হিসাব দেখাতে ব্যর্থতায় ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নওরীন ফিলিং স্টেশনের মালিক মো....

এলজিইডি কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতার বাগ্‌বিতণ্ডা, প্রিন্টার ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে...

সুনামগঞ্জের দুই থানায় ৯ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ সুনামগঞ্জের তরুণের...

স্বর্ণ পাচার ঘটনায় ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ...

আল্লাহর রহমত পাওয়ার ১০ উপায়

ইসলামের শিক্ষায় আল্লাহর রহমত লাভের বিভিন্ন পথের কথা কোরআন...

ভাই-বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া...
spot_img

আরও পড়ুন

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। ঘটনা ঘটে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর বয়সী বাংলাদেশি তপনতোষ চক্রবর্তী। সাতটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ম্যারাথন মেজর সম্পন্ন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে...
spot_img