Monday, March 30, 2026
25 C
Dhaka

রাজবাড়ীতে তেলের সংকট, মধ্যরাত থেকেই পাম্পে দীর্ঘ লাইন

রাজবাড়ীতে জ্বালানি তেলের সংকটে বেশির ভাগ ফিলিং স্টেশন কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। যে এক–দুটি পাম্প খোলা থাকছে, সেখানে মধ্যরাত থেকেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে তেল না পেয়ে ফিরতে হচ্ছে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে।

আজ সোমবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত জেলার কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। জেলা প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ীর ১০টি পাম্পে তেল সরবরাহ করা হলেও সব পাম্প নিয়মিত খোলা থাকছে না। কোনোটি একদিন চালু থাকলে পরদিন আবার বন্ধ রাখা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে নির্ধারিত সময়ে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তেল বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় গতকাল রোববার রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার জেলার পাঁচ উপজেলার ১০টি ফিলিং স্টেশনে তদারকির জন্য ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছেন।

ভোরে পাম্পে পাম্পে একই দৃশ্য
আজ ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার ‘সপ্তবর্ণা ফিলিং স্টেশন’ বন্ধ পাওয়া যায়। পাশের ‘করিম ফিলিং স্টেশন’-এ ফজরের আগেই মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। লাইনে শৃঙ্খলা রাখতে বাঁশের বেড়া দেওয়া হলেও ভিড়ের কারণে কর্তৃপক্ষ সকাল ৯টার আগে তেল না দেওয়ার ঘোষণা দেয়।

লাইনে দাঁড়িয়ে থাকা পাংশা উপজেলার ছাগল ব্যবসায়ী জামাল হোসেন বলেন, তিন দিন ঢাকায় থাকার পর এলাকায় ফিরে পাম্পে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল পাননি।

সকাল ছয়টার দিকে সদর উপজেলার শ্রীপুর এলাকার ‘রাজবাড়ী ফিলিং স্টেশন’ ও ‘পলাশ ফিলিং স্টেশন’ বন্ধ পাওয়া যায়। পাম্পের সামনে লোহার ব্যারিকেড বসানো ছিল।

সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী মো. রাসেল বলেন, প্রায় ১০–১১ কিলোমিটার দূর থেকে তেল নিতে এসে পাম্প বন্ধ দেখে তাঁকে মোটরসাইকেল ধাক্কা দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।

একই এলাকায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর থেকে আসা কামরুল ইসলাম বলেন, গত শনিবার রাতেও তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল পাননি। তাঁর দাবি, কালোবাজারে এক লিটার তেল ২৫০ টাকায় বিক্রি হতে দেখেছেন।

‘রাত একটা থেকে লাইনে’
সকাল সাতটার দিকে নতুন বাজার এলাকার কাজী ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কজুড়ে কয়েক শ মোটরসাইকেলের দীর্ঘ সারি। লাইনে আগে যাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডাও হয়।

রামকান্তপুর এলাকার বাইক শেয়ার রাইডার আবু বক্কার বলেন, তিনি রাত একটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। তেল না পাওয়ায় চার দিন ধরে কোনো ট্রিপ দিতে পারছেন না। একদিন পথে তেল শেষ হয়ে গেলে বাধ্য হয়ে ৩৫০ টাকা দিয়ে এক লিটার তেল কিনতে হয়েছে।

পাম্পটির নজেলম্যান গোবিন্দ শিকদার জানান, আগে যেখানে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি হতো, এখন তার দ্বিগুণের বেশি বিক্রি হচ্ছে। গতকাল রাতে তিন হাজার লিটার পেট্রল ও সাড়ে চার হাজার লিটার অকটেন এসেছে, যা একদিনেই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ম্যাজিস্ট্রেট এলে তেল সরবরাহ শুরু করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এনডিসি হাফিজুর রহমান বলেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা তদারকির জন্য প্রতিটি পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...

বৃদ্ধ চালক তেলের লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে ত্রস্ত

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে তেলের...

সুনামগঞ্জের তরুণ ভূমধ্যসাগরে প্রাণ হারালেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ ফাহিম আহমদ মুন্না (২০) লিবিয়া...

রাজশাহীতে গরমের মধ্যে শীতের কম্বল বিতরণ, অসন্তোষের ঝড়

রাজশাহীর পবা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন চৈত্রের গরমে শীতের কম্বল...

লক্ষ্মীপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি দুই শিশু

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে...

হামের রোগীতে পূর্ণ আইসোলেশন কর্নার, বারান্দায় চিকিৎসা

পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত...

টিকাদানে ঘাটতি বাড়াচ্ছে হামের ঝুঁকি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বাড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন...

১৫ কিলোমিটার ঘুরে ৩০০ টাকার তেল পেলেন মোটরসাইকেলচালক

চট্টগ্রাম নগরে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশন ঘুরেও অনেক...

বরিশালে মার্চে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে চলতি মার্চ মাসে হামে আক্রান্ত হয়ে সাত...
spot_img

আরও পড়ুন

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যা নিয়ে প্রশ্ন তুলছেন ধর্মীয় বিশ্লেষকেরা। পুরো মাস ধর্মীয় অনুশীলনে মনোযোগী থাকা...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়েছেন সৌদি আরব প্রবাসী লিটন মিয়া। ব্যাগটিতে ছিল তাঁর পাসপোর্ট, বিমানের টিকিট, স্বর্ণালংকার...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও দুই শিশুকে ভর্তি করা হয়েছে। এর আগে হাসপাতালে ইতিমধ্যেই দুই শিশু চিকিৎসাধীন ছিলেন। এভাবে বর্তমানে...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একজন শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে...
spot_img