Sunday, March 29, 2026
23 C
Dhaka

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের হাউজিং এলাকায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

অলিম্পিয়াডে ৩০টি মুক্তিযুদ্ধভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ২০ মিনিটের পরীক্ষা শেষে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক কবিরুল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক আশরাফ আলী ও এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফয়জুর রহমান উত্তরপত্র মূল্যায়ন করেন।

ফলাফল ঘোষণার আগে কুষ্টিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু মনে ছিল সাহস। সেই সাহস নিয়ে পাকিস্তানি বাহিনীর মোকাবিলা করেছি। চোখের সামনে বন্ধু ও অনুজদের বুকে রক্ত ঝরতে দেখেছি। একসঙ্গে আটজনকে শহীদ হতে দেখেছি। জীবন দিয়ে এই স্বাধীনতা অর্জন করতে হয়েছে। স্বাধীনতা রক্ষা করতে তোমাদেরও জীবন দিতে হতে পারে—এ জন্য প্রস্তুত থাকতে হবে। লাল-সবুজের পতাকা ধরে রাখতে হবে। স্বপ্ন না, কল্পনা না—৭১ই বাংলাদেশ। বাংলাদেশ যদি থাকে, তবে ৭১ চিরদিন মাথা উঁচু করে থাকবে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সরওয়ার মুর্শেদ রতন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যে প্রশ্ন করে না, স্বপ্ন দেখে না, সে মৃত মানুষ। তোমরা স্বপ্ন দেখবে, প্রশ্ন করবে। দেশকে ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে।’

সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আসমা আনসারী অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, ‘বর্তমান সময়ে এটি প্রথম আলোর একটি সাহসী উদ্যোগ। এখন তো মুক্তিযুদ্ধ শব্দ বলতেও ভয় করে! সেখানে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।’

মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য ও কুষ্টিয়া সিটি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ওবাইদুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ছয় বছর। তখন আমার বাবাকে হত্যা করা হয়েছিল। আমার পরিবারের আরও কয়েকজন শহীদ হয়েছেন।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন নজরুল ইসলাম, উপাধ্যক্ষ রেজাউর রহমান খান, প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান এবং প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন হৃদয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ইমাম মেহেদী, যিনি শিক্ষার্থীদের ইতিহাস বোঝার জন্য বই পড়ার আহ্বান জানান।

অলিম্পিয়াড শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে ছয়জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয়...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে...

টিকাদান অনিয়মের কারণে হাম প্রকোপ বৃদ্ধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হাম আক্রান্ত রোগীর...

পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে হামের বিস্তার বাড়ছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের মধ্যে আইসিইউতে...

নিরাপত্তা ও তদন্তে সরকারের তৎপরতা অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের মানবিক ভূমিকার গুরুত্ব

বাংলাদেশ পুলিশ একাডেমিতে শনিবার দুপুরে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ)...

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার...

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের...

গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এনসিপি নেতার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে...

২৩ বছরের সঞ্চয়ে নাতনিকে ৭০ কেজি কয়েন উপহার দিলেন নানা

দীর্ঘ ২৩ বছর ধরে মাটির ব্যাংকে ধাতব মুদ্রা জমিয়ে...

বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে: কী বলছে ইসলামি বিধান

বিয়ে একটি বৈধ সামাজিক ও ধর্মীয় বন্ধন, যার মাধ্যমে...

নড়াইলে নদীতে মিলল শিশুর লাশ, আরেকজনের সন্ধানে ডুবুরি দল

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে প্রতিবেশী...
spot_img

আরও পড়ুন

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, কাজ, ছবি তোলা কিংবা বিনোদন—সবক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে বাইরে থাকার সময় হঠাৎ চার্জ...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার দুপুরে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম এসব মাইন নিষ্ক্রিয়...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে চাপা পড়ে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের নাসিমা বেগম (৪০)। কিন্তু ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা...

টিকাদান অনিয়মের কারণে হাম প্রকোপ বৃদ্ধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার দুপুরে দেখা যায়, শিশু ওয়ার্ডে প্রচুর রোগী ভর্তি রয়েছে। ময়মনসিংহ জেলা ছাড়াও...
spot_img