Sunday, March 29, 2026
23 C
Dhaka

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের মানবিক ভূমিকার গুরুত্ব

বাংলাদেশ পুলিশ একাডেমিতে শনিবার দুপুরে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান পুলিশ পোশাকে বাহিনী সন্তুষ্ট নয়। সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত একটি ঐতিহ্যমণ্ডিত নতুন পোশাকের সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনের চোখে সবাই সমান, হোক সে রাজনৈতিক কর্মী বা সাধারণ কৃষক। দেশের ঐতিহাসিক রূপান্তরের এই সময়ে পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশকে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনীর আচরণ হতে হবে মানবিক এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর মূল শক্তি।

তিনি আরও উল্লেখ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ প্রধান ভূমিকা পালন করে। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশের দলীয় প্রভাবমুক্ত করা, আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। পুলিশের জনবল বৃদ্ধিতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজও চলছে, যা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে।

বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এরপর তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে তিনি পুরস্কার তুলে দেন।

২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন, যার মধ্যে ৭২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার ৬ জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপি, বিভিন্ন আসনের সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয়...

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে...

টিকাদান অনিয়মের কারণে হাম প্রকোপ বৃদ্ধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হাম আক্রান্ত রোগীর...

পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে হামের বিস্তার বাড়ছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের মধ্যে আইসিইউতে...

নিরাপত্তা ও তদন্তে সরকারের তৎপরতা অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো...

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার...

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের...

গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এনসিপি নেতার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে...

২৩ বছরের সঞ্চয়ে নাতনিকে ৭০ কেজি কয়েন উপহার দিলেন নানা

দীর্ঘ ২৩ বছর ধরে মাটির ব্যাংকে ধাতব মুদ্রা জমিয়ে...

বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে: কী বলছে ইসলামি বিধান

বিয়ে একটি বৈধ সামাজিক ও ধর্মীয় বন্ধন, যার মাধ্যমে...

নড়াইলে নদীতে মিলল শিশুর লাশ, আরেকজনের সন্ধানে ডুবুরি দল

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে প্রতিবেশী...
spot_img

আরও পড়ুন

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, কাজ, ছবি তোলা কিংবা বিনোদন—সবক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে বাইরে থাকার সময় হঠাৎ চার্জ...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার দুপুরে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম এসব মাইন নিষ্ক্রিয়...

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের হাউজিং এলাকায়...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে চাপা পড়ে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের নাসিমা বেগম (৪০)। কিন্তু ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা...
spot_img