Sunday, March 29, 2026
23 C
Dhaka

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে রেলপথ। ব্যস্ত এই সড়কে দিনরাত অসংখ্য যানবাহন চলাচল করায় গাড়ির শব্দে ট্রেনের আওয়াজ অনেক সময় শোনা যায় না। ফলে এ এলাকায় প্রায়ই ট্রেনে কাটা পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। সর্বশেষ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) এই রেলপথে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলাচলকারী একটি বাস থেকে নেমে কয়েকজন যাত্রী রেলপথের ওপর বসে ছিলেন এবং কেউ হাঁটাহাঁটি করছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে একটি ট্রেন চলে আসে। কিন্তু ট্রেন কাছে চলে এলেও তারা বিষয়টি বুঝতে পারেননি।

নিহতদের সঙ্গে থাকা নূর ইসলাম জানান, তিনিসহ আরও কয়েকজন তখন রেলপথের ওপর ছিলেন। তবে ট্রেন আসার কিছুক্ষণ আগে তিনি সেখান থেকে নেমে যান। এরপর তাঁর চোখের সামনেই পাঁচজন ট্রেনে কাটা পড়েন। তিনি বলেন, ‘মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ ছিল। ওই সব যানবাহনের শব্দ ও হর্নের কারণে তাঁরা ট্রেনের আওয়াজ শুনতে পাননি। তা ছাড়া যানবাহনের আলোর কারণে ট্রেনের আলো বোঝা যাচ্ছিল না। ট্রেন একেবারে কাছে আসার পর বোঝা যায়।’

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু চালু হওয়ার পর সেতুর পূর্ব প্রান্তে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে ওই সড়কের পাশ দিয়েই ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ স্থাপন করা হয়।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে সরেজমিনে দেখা যায়, যমুনা সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহীমাবাদ রেলস্টেশন থেকে কালিহাতী উপজেলার ধলাটেংগুর এলাকা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রেলপথ মহাসড়কের একেবারে পাশ দিয়ে গেছে। এর মধ্যে ইব্রাহীমাবাদ রেলস্টেশনের প্রায় দেড় কিলোমিটার এলাকায় নেটের প্রাচীর দেওয়া আছে। ওই অংশ ছাড়া অন্য জায়গাগুলো দিয়ে সহজেই মানুষ রেলপথে উঠে যেতে পারে।

মহাসড়কের পাশে গোহালিয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সেতু পার হওয়ার পর অনেক যানবাহন থামছে। এসব যানবাহনের যাত্রীরা রেলপথ পার হয়ে আশপাশে যাচ্ছেন, কেউ কেউ প্রকৃতির ডাকে সাড়া দিতে সেখানে যান। স্থানীয়দের ভাষ্য, যানবাহন বিকল হলে বা অন্য কোনো কারণে থামলে যাত্রীরা বাস থেকে নেমে রেলপথে গিয়ে বসেন কিংবা হাঁটাহাঁটি করেন। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, গাইবান্ধার সাদুল্যাপুর থেকে ছেড়ে আসা বনশ্রী পরিবহনের একটি বাস শুক্রবার সকালে মির্জাপুরের গোড়াই শিল্প এলাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যার পর তেল শেষ হয়ে যাওয়ায় বাসটি যমুনা সেতুর পূর্ব প্রান্তে রেলপথ লাগোয়া মহাসড়কে থামে। পরে বাসের কয়েকজন যাত্রী রেলপথে বসে বা হাঁটাহাঁটি করছিলেন। তখন সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যমুনা সেতুর পূর্ব প্রান্তের এই রেলপথে প্রায় প্রতি মাসেই ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। মহাসড়কের খুব কাছাকাছি রেলপথ থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইব্রাহীমাবাদ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, এই এলাকায় মানুষ প্রায়ই রেলপথে হাঁটাহাঁটি করেন। ফলে দুর্ঘটনাও বেশি ঘটে। জনসাধারণকে রেলপথে না ওঠার জন্য নিয়মিত স্টেশনের মাইকে প্রচার করা হয় বলে তিনি জানান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয়...

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে...

টিকাদান অনিয়মের কারণে হাম প্রকোপ বৃদ্ধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হাম আক্রান্ত রোগীর...

পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে হামের বিস্তার বাড়ছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের মধ্যে আইসিইউতে...

নিরাপত্তা ও তদন্তে সরকারের তৎপরতা অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের মানবিক ভূমিকার গুরুত্ব

বাংলাদেশ পুলিশ একাডেমিতে শনিবার দুপুরে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ)...

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের...

গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এনসিপি নেতার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে...

২৩ বছরের সঞ্চয়ে নাতনিকে ৭০ কেজি কয়েন উপহার দিলেন নানা

দীর্ঘ ২৩ বছর ধরে মাটির ব্যাংকে ধাতব মুদ্রা জমিয়ে...

বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে: কী বলছে ইসলামি বিধান

বিয়ে একটি বৈধ সামাজিক ও ধর্মীয় বন্ধন, যার মাধ্যমে...

নড়াইলে নদীতে মিলল শিশুর লাশ, আরেকজনের সন্ধানে ডুবুরি দল

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে প্রতিবেশী...
spot_img

আরও পড়ুন

বাজারে সেরা পাওয়ার ব্যাংক বাছাইয়ে নতুন তালিকা

বর্তমান সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, কাজ, ছবি তোলা কিংবা বিনোদন—সবক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে বাইরে থাকার সময় হঠাৎ চার্জ...

একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে সাতটি স্থলমাইন নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার দুপুরে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম এসব মাইন নিষ্ক্রিয়...

‘বাংলাদেশ যদি থাকে, তবে একাত্তর চিরদিন মাথা উঁচু করে থাকবে’

কুষ্টিয়ায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের হাউজিং এলাকায়...

বাসডুবিতে এক পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিন দিন ধ্বংসস্তূপে চাপা পড়ে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের নাসিমা বেগম (৪০)। কিন্তু ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা...
spot_img