Sunday, March 29, 2026
23 C
Dhaka

নড়াইলে নদীতে মিলল শিশুর লাশ, আরেকজনের সন্ধানে ডুবুরি দল

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে প্রতিবেশী দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে উপজেলার মহিষখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত অপর শিশুটির কোনো খোঁজ মেলেনি।

নিহত শিশুর নাম রাফিয়া খাতুন (৬)। সে কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে। নিখোঁজ রয়েছে একই গ্রামের আরিয়া খাতুন (৭)। তার বাবার নাম আব্দুল্লাহ শেখ।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিত্রা নদীর পাড়ের মহিষখোলা গ্রামেই দুই শিশুর বাড়ি। প্রতিবেশী ও সমবয়সী হওয়ায় তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাত। শনিবার সকালেও তারা নদীর পাড়ে খেলছিল। বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও শিশু দুটির কোনো সন্ধান পাচ্ছিলেন না। পরে বেলা তিনটার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় চিত্রা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি রাফিয়া খাতুনের বলে শনাক্ত করেন। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।

এদিকে নদীর পাড়ে গিয়ে দুই শিশুর জুতা পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর বিকেল থেকে নদীতে নেমে নিখোঁজ আরিয়া খাতুনকে খোঁজার চেষ্টা করছেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। তবে রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, নিখোঁজ শিশুটির সন্ধানে খুলনা থেকে একটি ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। আগামীকাল ভোরে তারা ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। এরপর উদ্ধার অভিযান শুরু করা হবে।

শনিবার সন্ধ্যায় মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী। তিনি বলেন, নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার হয়েছে। আরেকজনের খোঁজে স্থানীয়ভাবে অনুসন্ধান চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের মানবিক ভূমিকার গুরুত্ব

বাংলাদেশ পুলিশ একাডেমিতে শনিবার দুপুরে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ)...

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার...

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের...

গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান এনসিপি নেতার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে...

২৩ বছরের সঞ্চয়ে নাতনিকে ৭০ কেজি কয়েন উপহার দিলেন নানা

দীর্ঘ ২৩ বছর ধরে মাটির ব্যাংকে ধাতব মুদ্রা জমিয়ে...

বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে: কী বলছে ইসলামি বিধান

বিয়ে একটি বৈধ সামাজিক ও ধর্মীয় বন্ধন, যার মাধ্যমে...

৪০-৫০ হাজারে কোন স্মার্টফোনটি আপনার জন্য

রমজান শেষে ঈদ-উল-ফিতরকে ঘিরে বাজারে কেনাকাটার আমেজ তৈরি হয়েছে।...

গাড়ির যত্নেই কমবে তেলের খরচ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা...

ডাটা নিয়ন্ত্রণে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিচ্ছে

ডিজিটাল যুগে রাষ্ট্রীয় ক্ষমতার অন্যতম প্রধান উপাদান হয়ে উঠেছে...

খাদ্যাভ্যাসে পরিবর্তনেই শর্করা নিয়ন্ত্রণ

রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির সময় হলেও ডায়াবেটিস রোগীদের...

মুসলমানির অনুষ্ঠান: শরিয়তের দৃষ্টিতে কী বলা হয়েছে

মুসলমানি বা খতনা উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা যাবে কি...

হরমুজ প্রণালির উত্তেজনা: বিদ্যুৎ বিলেও পড়তে পারে প্রভাব

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে বাড়তে...

সম্পত্তি বণ্টনে ইসলামি বিধান কী

পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে সমাজে প্রায়ই প্রশ্ন ওঠে, বিশেষ...
spot_img

আরও পড়ুন

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের মানবিক ভূমিকার গুরুত্ব

বাংলাদেশ পুলিশ একাডেমিতে শনিবার দুপুরে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...

দৌলতদিয়ায় মর্মান্তিক বাসডুবি, তদন্তে দুটি কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে গত বুধবার বিকেলে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ...

রেলপথে ওঠানামা অবাধ, দুর্ঘটনা ঠেকাতে নেই পর্যাপ্ত ব্যবস্থা

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়কের একেবারে পাশে রয়েছে রেলপথ। ব্যস্ত এই সড়কে দিনরাত অসংখ্য যানবাহন চলাচল করায় গাড়ির শব্দে ট্রেনের আওয়াজ অনেক সময়...

গোদাগাড়ী প্রেসক্লাব দখলচেষ্টা নিয়ে সাংবাদিকদের উদ্বেগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের দাবির মুখে স্থানীয় প্রেসক্লাব কিছুদিন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)...
spot_img