Friday, March 27, 2026
32 C
Dhaka

ময়মনসিংহে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রিকশাচালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আলম মিয়া (৩০) নামে এক রিকশাচালককে বাড়ি থেকে ধরে নিয়ে ঘরে আটকে রেখে বেদম মারধর করে হত্যা করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযোগে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহত আলম মিয়া উপজেলার পড়শীপাড়া গ্রামের সহরুদ্দিনের ছেলে। ঘটনার সাথে যুক্ত গ্রেপ্তাররা হলেন মো. আবদুল কাদের (৫৫), মোহাম্মদ মাজাহারুল (৩০) ও মোহাম্মদ ইমরান ইসলাম (২৫)।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জের ধরে আলম মিয়াকে ধরে নিয়ে ঘরে আটকে রেখে মারধর করা হয়। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, আলম মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আমান মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আলম মিয়া আমান মিয়ার মাকে আঘাত করেন। এর জের ধরে প্রতিপক্ষের পরিবারের সদস্যরা আলমকে ধরে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করে। নিহতের মরদেহ পরে বাড়ির উঠানে ফেলে পালিয়ে যায় তারা।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক তরুণ ডান হাতে লাঠি ধরে এবং অন্য হাতে মুঠোফোনে ভিডিও কল চালাচ্ছেন। মেঝেতে নেতিয়ে থাকা আলমকে আঘাত করা হচ্ছে, ভিডিওতে শোনা যায়, ‘মাথায় বাড়ি দিছি রে’ বলে আঘাত করা হচ্ছে।

নিহতের খালাতো ভাই মেহেদী হাসান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আলমের রিকশা ভাঙা হয়। বেলা ১১টার দিকে আলম প্রতিপক্ষের মাকে আঘাত করলে বিকেল দুইটার দিকে তাঁকে ধরে নিয়ে যায়। বিকেল চারটায় খালাতো ভাই খবর পেয়ে প্রতিবেশীর বাড়িতে মারধরের তথ্য জানতে পারেন এবং ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মেহেদী জানান, আলমের পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা পেট্রোবাংলার

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি...

সুনামগঞ্জে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ

মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র...

পদ্মায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু, তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে অন্তত...

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম স্মরণে সংগীত ও আলোচনা

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে...

তেলের সংকটে থানচিতে নৌযান চলাচল কমে ভাড়া বেড়েছে

ঈদুল ফিতরের ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটিকে ঘিরে পাহাড়ি...

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর...

পুদিনার ঘ্রাণে জমজমাট দই বড়া

ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুদিনার স্বাদে ভিন্নধর্মী...

হাররাতুল কুসাইবার ঐতিহাসিক মসজিদ

মদিনার উত্তর-পূর্বাঞ্চলে আগ্নেয় শিলায় ঘেরা হাররাতুল কুসাইবা অঞ্চলে অবস্থিত...

সম্মিলিত মুনাজাত নিয়ে বিতর্কের বিশ্লেষণ

সম্মিলিত দোয়া বা মুনাজাত নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক...

সহজ উপায়ে তৈরি করুন চিজি লাভা বোম্ব

ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় নান বান লাভা...

কৌশল বদলে সোরা অ্যাপ বন্ধ করছে ওপেনএআই

ভিডিও তৈরির আলোচিত অ্যাপ ‘সোরা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
spot_img

আরও পড়ুন

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা পেট্রোবাংলার

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী তিনটি ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে একটি ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় এসেছে এবং বাকি...

সুনামগঞ্জে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ

মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ...

পদ্মায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু, তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে অন্তত ২৬ জনের মৃত্যুর ঘটনায় ঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অরক্ষিত পন্টুন, রেলিংবিহীন...

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম স্মরণে সংগীত ও আলোচনা

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোক উৎসব। আজ শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেলে জেলার দিরাই...
spot_img