Friday, March 27, 2026
32 C
Dhaka

সুনামগঞ্জে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ

মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে। মামলায় আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গ্রেপ্তার দুই আইনজীবী হলেন মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)। মনীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। অন্যদিকে মিজানুর রহমান জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। মনীষ কান্তি দের বাড়ি শহরের নতুনপাড়া এলাকায় এবং মিজানুর রহমান সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনুরুল হক। দায়ের করা এজাহারে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের সবাই আইনজীবী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সকালে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ফুল দেওয়ার অভিযোগ রয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, যাঁরা স্মৃতিসৌধে মিছিল করেছেন এবং স্লোগান দিয়েছেন, তাঁদের সবাইকে মামলায় আসামি করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম আইনত নিষিদ্ধ। তবু তাঁরা মিছিল করেছেন এবং স্লোগান দিয়েছেন। এছাড়া মিছিলের ছবি ও ভিডিও নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেছেন, যা আইন অনুযায়ী করা যায় না।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা আদালত প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা মিছিল নিয়ে সেখানে গিয়ে স্লোগান দিতে দিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় স্মৃতিসৌধে অন্য কোনো সংগঠনের উপস্থিতি ছিল না। মিছিলে প্রায় ২৩ থেকে ৩০ জন আইনজীবী অংশ নেন। তাঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের কয়েকজন পদধারী নেতাও ছিলেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা পেট্রোবাংলার

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি...

ময়মনসিংহে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রিকশাচালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আলম...

পদ্মায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু, তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে অন্তত...

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম স্মরণে সংগীত ও আলোচনা

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে...

তেলের সংকটে থানচিতে নৌযান চলাচল কমে ভাড়া বেড়েছে

ঈদুল ফিতরের ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটিকে ঘিরে পাহাড়ি...

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর...

পুদিনার ঘ্রাণে জমজমাট দই বড়া

ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুদিনার স্বাদে ভিন্নধর্মী...

হাররাতুল কুসাইবার ঐতিহাসিক মসজিদ

মদিনার উত্তর-পূর্বাঞ্চলে আগ্নেয় শিলায় ঘেরা হাররাতুল কুসাইবা অঞ্চলে অবস্থিত...

সম্মিলিত মুনাজাত নিয়ে বিতর্কের বিশ্লেষণ

সম্মিলিত দোয়া বা মুনাজাত নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক...

সহজ উপায়ে তৈরি করুন চিজি লাভা বোম্ব

ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় নান বান লাভা...

কৌশল বদলে সোরা অ্যাপ বন্ধ করছে ওপেনএআই

ভিডিও তৈরির আলোচিত অ্যাপ ‘সোরা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
spot_img

আরও পড়ুন

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা পেট্রোবাংলার

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী তিনটি ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে একটি ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় এসেছে এবং বাকি...

ময়মনসিংহে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রিকশাচালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আলম মিয়া (৩০) নামে এক রিকশাচালককে বাড়ি থেকে ধরে নিয়ে ঘরে আটকে রেখে বেদম মারধর করে...

পদ্মায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু, তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে অন্তত ২৬ জনের মৃত্যুর ঘটনায় ঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অরক্ষিত পন্টুন, রেলিংবিহীন...

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম স্মরণে সংগীত ও আলোচনা

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোক উৎসব। আজ শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেলে জেলার দিরাই...
spot_img