Thursday, March 19, 2026
30 C
Dhaka

তিন মাসের বকেয়া পরিশোধে শ্রমিকদের স্বস্তি

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় অবস্থিত জেপি সনেট লিমিটেড পোশাক কারখানায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। জেলার প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ বাধ্য হয়ে কারখানার যন্ত্রপাতি বিক্রি করে ১৩০ জন শ্রমিকের প্রায় ১৬ লাখ টাকা বকেয়া মজুরি পরিশোধ করেন।

কারখানার শ্রমিকদের অভিযোগ, মাস তিন ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি। ১৪ মার্চ বেতনের দাবিতে কারখানায় অসন্তোষ দেখা দেয়। এ পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। আজ ভোরে যন্ত্রপাতি বিক্রির মাধ্যমে বকেয়া পরিশোধ করা হয়। এর আগে মোট পাওনার মধ্যে মাত্র ১ লাখ টাকা শ্রমিকদের দেওয়া হয়েছিল।

জেলা প্রশাসন, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি, শিল্প পুলিশ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত শনিবার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। সোমবারের বৈঠকে মালিকপক্ষ লিখিত অঙ্গীকার করেন যে যন্ত্রপাতি বিক্রি করে বকেয়া পরিশোধ করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘প্রতিষ্ঠানটির বকেয়া পরিশোধের সক্ষমতা ছিল না। জেলা প্রশাসকের নির্দেশে যন্ত্রপাতি ও স্টক বিক্রির ব্যবস্থা করা হয়। প্রথমে ক্রেতা দ্বিধা দেখালেও ডিসি স্যারের কঠোর অবস্থানের পর সমঝোতা হয় এবং ভোর ৬টায় পুরো বকেয়া পরিশোধ করা হয়।’

কারখানার মালিকপক্ষের প্রতিনিধি সজীব দাস বলেন, ‘আমরা বিভিন্নভাবে টাকা জোগাড়ের চেষ্টা করেছি। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত যন্ত্রপাতি বিক্রি করেই শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হয়েছে। জেলা প্রশাসনের উপস্থিতিতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং তাদের দুর্দশা বিবেচনা করে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানায় সার্বক্ষণিকভাবে মোতায়েন ছিলেন।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

খুলনায় পারিবারিক বিরোধে গুলিতে আহত চারজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং...

জাকাতের মাধ্যমে কমে বৈষম্য

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত, যা কেবল ধর্মীয় বিধান...

তেল না পেয়ে পাম্পে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে...

এক টাকায় ঈদের বাজারে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ...

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার...

ব্যায়ামে সতর্ক না হলে বাড়তে পারে ঝুঁকি

পবিত্র রমজান মাসে রোজা পালন করার সময় অনেকেই শরীরচর্চা...

দুই মেয়ের সঙ্গে মা-শাশুড়িকে হারিয়ে আবদুস সালামের ঈদ শোকের

ঈদুল ফিতরের আনন্দের মুহূর্তে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে...

চট্টগ্রামে টেরিবাজারের কে বি অর্কিড প্লাজায় আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারের বহুতল বিপণিকেন্দ্র কে বি অর্কিড প্লাজাতে অগ্নিকাণ্ডের...

বনে পাওয়া আহত ঈগলের বাচ্চা সুস্থ হয়ে উঠছে কিশোর হৃদয়ের যত্নে

বরগুনায় আহত একটি ঈগলের বাচ্চা সামাজিক বন থেকে উদ্ধার...

ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে বিক্ষোভ, শাস্তি দাবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনৈতিক...

পাথর নিক্ষেপে ঈদযাত্রার ট্রেনে ছয় যাত্রী আহত

ঢাকা থেকে রাজশাহীগামী ঈদযাত্রার আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে...

চৈত্রের রোদে নাগেশ্বর গাছের দোলনা

চৈত্রের রোদে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে নাগেশ্বরের গাছজুড়ে দুলছে...

প্রাচীন ওষুধের পাত্রে চমকপ্রদ আবিষ্কার

তুরস্কে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রায় ১ হাজার ৯০০ বছর আগের...

পারস্য উপসাগরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি জাহাজ

পারস্য উপসাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রার...
spot_img

আরও পড়ুন

খুলনায় পারিবারিক বিরোধে গুলিতে আহত চারজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুর্বৃত্তরা একই পরিবারের চার সদস্যকে গুলি করে গুরুতর আহত করেছে।...

জাকাতের মাধ্যমে কমে বৈষম্য

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত, যা কেবল ধর্মীয় বিধান নয় বরং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলামী শিক্ষায় জাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা ও...

তেল না পেয়ে পাম্পে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে হামলা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে এক ইটভাটা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের...

এক টাকায় ঈদের বাজারে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তরুণদের একটি সংগঠন। স্বল্প আয়ের মানুষের জন্য প্রতীকী এক টাকার বিনিময়ে ১৮ ধরনের খাদ্য...
spot_img