Sunday, March 15, 2026
24.3 C
Dhaka

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব (দুলু)। শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভার কুঠি এলাকায় এই বিশাল কড়াই উদ্বোধন করা হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশন দাবি করেছে, এটি বিশ্বের সবচেয়ে বড় কড়াই। ‘মেগাকিচেন’ প্রকল্পের অংশ হিসেবে নির্মিত এই কড়াইয়ে একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য রান্না করা সম্ভব। মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং দুর্যোগকালে দ্রুত রান্না করা খাবার বিতরণ করা।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব বলেন, ‘উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা দারিদ্র্যপ্রবণ এলাকা। বন্যার সময় লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে বাঁধের রাস্তা বা অন্যের বাড়িতে আশ্রয় নেয়। তখন সরকারের পক্ষ থেকে শুকনা খাবার দেওয়া হলেও অনেক সময় মানুষ রান্না করতে পারে না। এই কড়াই ব্যবহার করে বড় পরিসরে দ্রুত রান্না করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।’

কড়াইটির আয়তন ৭৭০ বর্গফুট, ব্যাস ৩১ দশমিক ৫ ফুট এবং গভীরতা ৪ দশমিক ৫ ফুট। পবিত্র রমজান মাসের প্রথম দিনেই এক লাখ মানুষের জন্য রান্না করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকেরা মনে করছেন, নদীভাঙন ও দারিদ্র্যপ্রবণ কুড়িগ্রামের মানুষের খাদ্যনিরাপত্তা জোরদার এবং দুর্যোগকালে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মো. জামাল উদ্দিন জানান, বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধনের সময় এক লাখ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। কুড়িগ্রাম জেলার ১০০টি মসজিদভিত্তিক জামাতে এই ইফতার বিতরণ করা হবে। এছাড়া লালমনিরহাট জেলায় প্রায় সাত হাজার মানুষ একসঙ্গে বসে ইফতার ও বিরিয়ানি খাওয়াবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

গাজীপুরে বৈদ্যুতিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায়...

শিবচর বিএনপির উদ্দেশে বিতর্কিত মন্তব্য

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এক...

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের...

নগরবাসীর জন্য যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসক

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ...

ইফতারের আগে পারিবারিক কলহে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ইফতারের আগমুহূর্তে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি...

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মেয়ে, মা...

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি...

চ্যাটজিপিটি নিয়ে নতুন বিতর্কে ইলন মাস্ক ও ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য...
spot_img

আরও পড়ুন

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না।...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করেন। তবে নানা কারণে কেউ রোজা রাখতে না পারলে বা ইচ্ছাকৃতভাবে...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার...
spot_img