Sunday, March 15, 2026
24.3 C
Dhaka

সুগন্ধা সৈকতে ভেসে এল অর্ধগলিত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বড় আকৃতির একটি মৃত ডলফিন। শনিবার (১৪ মার্চ) বেলা দেড়টার দিকে জোয়ারের পানিতে ডলফিনটি সৈকতে ভেসে আসে। সন্ধ্যা পর্যন্ত এটি সৈকতের বালুচরে পড়ে থাকতে দেখা গেছে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফ গার্ডের কর্মীরা প্রথম ডলফিনটি দেখতে পান। তাদের ভাষ্য অনুযায়ী, জোয়ারের পানিতে ভেসে আসা ডলফিনটির দেহ আংশিকভাবে পচে গেছে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

সি-সেফ লাইফ গার্ডের কর্মী জয়নাল আবেদীন বলেন, ছয় ফুট লম্বা অর্ধগলিত মৃত ডলফিনটি জোয়ারের পানিতে সুগন্ধা সৈকতে ভেসে আসে। তখন সৈকতে তেমন পর্যটক ছিল না। ডলফিনের মুখের অংশ কিছুটা ঠিক থাকলেও পেট থেকে লেজের দিকের অংশ পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে।

লাইফগার্ড সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ জানান, কয়েক দিন আগে গভীর সাগরে বিচরণের সময় কোনো বড় জাহাজ বা মাছ ধরার ট্রলারের প্রপেলারের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। পরে জোয়ারের পানিতে এটি সৈকতে ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এর আগেও ছোট আকারের কয়েকটি ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে।

তিনি আরও জানান, গত তিন মাস ধরে সৈকতের বিভিন্ন এলাকায় অসংখ্য মৃত মা কাছিমও ভেসে আসছে। সমুদ্রে পুঁতে রাখা মাছ ধরার বিভিন্ন জালে আটকা পড়েই অধিকাংশ প্রাণীর মৃত্যু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, প্রায় ছয় ফুট লম্বা মৃত ডলফিনটির ওজন তিন থেকে চার মণ হতে পারে। তাঁর মতে, এটি ইরাবতী জাতের ডলফিন এবং জাহাজের ধাক্কা বা প্রপেলারের আঘাতে এর মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি জানান, পচন ধরায় ডলফিনটির দেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত মাটিতে পুঁতে ফেলা না হলে পর্যটক ও স্থানীয়দের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

দীপক শর্মা আরও বলেন, সন্ধ্যা পর্যন্ত বন, পরিবেশ বা মৎস্য বিভাগের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে যাননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে ছয় দিন আগে কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়া সৈকতে একটি মৃত তিমি মাছ ভেসে এসেছিল। ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেটি বালুচরে পুঁতে ফেলা হলেও গত বুধবার বিকেলে জোয়ারের ধাক্কায় বালু সরে গিয়ে তিমিটির কিছু অংশ আবার দৃশ্যমান হয়ে ওঠে। পচে যাওয়া ওই তিমি থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের বাসিন্দা ও সৈকতে আসা দর্শনার্থীরা দুর্ভোগে পড়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...

গাজীপুরে বৈদ্যুতিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায়...

শিবচর বিএনপির উদ্দেশে বিতর্কিত মন্তব্য

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এক...

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের...

নগরবাসীর জন্য যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসক

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ...

ইফতারের আগে পারিবারিক কলহে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ইফতারের আগমুহূর্তে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি...

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মেয়ে, মা...

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি...
spot_img

আরও পড়ুন

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না।...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করেন। তবে নানা কারণে কেউ রোজা রাখতে না পারলে বা ইচ্ছাকৃতভাবে...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার...
spot_img