Sunday, March 8, 2026
31.8 C
Dhaka

জামালপুরে সৎভাইয়ের হামলায় যুবকের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মাসুদ (৩০)। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মো. মমিনের ছেলে। নিহত ও অভিযুক্ত দুইজন সম্পর্কে সৎভাই হলেও একই মায়ের সন্তান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়, বিশেষ করে বসতবাড়ির জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও ঝগড়া হতো। শনিবার সন্ধ্যায়ও একই বিষয় নিয়ে তাঁদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তা তর্ক-বিতর্কে রূপ নেয়।

এক পর্যায়ে ছোট ভাই হাসিব লোহার রড দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর হক বলেন, তাঁরা দুজন সৎভাই হলেও একই মায়ের সন্তান। বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হতো। গতকাল রাতেও তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে ছোট ভাই লোহার রড দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করলে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সিলিন্ডারের খুচরা দাম: শুল্ক কমানোর সুফল নেই এলপি গ্যাসের দামে

সরকার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এলপি গ্যাসের বাজারে অসাধু...

একাধিক মামলায় হাইকোর্টে খায়রুল হকের জামিন প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতি ও হত্যাসহ একাধিক মামলায়...

সয়াবিন তেলের হঠাৎ সংকট, খোলা তেলের দামও বেড়েছে

রাজধানীর শেওড়াপাড়া ও অন্যান্য এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট...

ঈদ সামনে রেখে নিউমার্কেটে ক্রেতাদের ঢল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত...

দুর্নীতির অভিযোগে প্রকৌশলীর নারায়ণগঞ্জ পদায়ন বাতিলের দাবি

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন এক প্রকৌশলীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক...

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, তরুণ নিহত

ঝিনাইদহে জ্বালানি তেল নিতে গিয়ে বিক্রয়কর্মীদের সঙ্গে ঝগড়া হয়ে...

চলনবিলের ঐতিহ্য: শতাব্দীপ্রাচীন জিন্দানি শরিফ মসজিদ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার করতোয়া তীর ধরে দাঁড়িয়ে...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাক হেলপারের

মাদারীপুরের রাজৈর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে...

তিতাসে সেতুর নির্মাণ বিলম্বে হাজারো মানুষের দুর্ভোগ

কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারসংলগ্ন গোমতী নদীর ওপর নির্মাণাধীন...

লেবাননে ইসরায়েলের হামলায় বাড়ছে মানবিক সংকট, পাঁচ দিনে নিহত অন্তত ২৯৪

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবাননকে কেন্দ্র করে।...

হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছে বুলবুলি

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের বুলবুলি বেগম একসময় ছিলেন...

এক পায়ের সংগ্রামী ফজলারের জীবন লড়াই

রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো ফজলার রহমান...

চট্টগ্রাম-২ ও ৪ আসনের বিএনপি প্রার্থীর ফলাফল ঘোষণা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী বৃহস্পতিবার। নির্বাচনে...

রাজধানীতে চাঁদাবাজদের নতুন তালিকা

দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদনে জ্বালানি...
spot_img

আরও পড়ুন

সিলিন্ডারের খুচরা দাম: শুল্ক কমানোর সুফল নেই এলপি গ্যাসের দামে

সরকার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এলপি গ্যাসের বাজারে অসাধু ব্যবসায়ীদের দাপট থামানো যাচ্ছে না। শুল্ক কমিয়ে ভোক্তাদের দাম কমানোর চেষ্টা করলেও ফল পাওয়া যায়নি।...

একাধিক মামলায় হাইকোর্টে খায়রুল হকের জামিন প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতি ও হত্যাসহ একাধিক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদনের বিষয়ে আদেশ আজ রোববার দেওয়ার...

সয়াবিন তেলের হঠাৎ সংকট, খোলা তেলের দামও বেড়েছে

রাজধানীর শেওড়াপাড়া ও অন্যান্য এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। অনেক মুদিদোকানে ১ ও ২ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে ক্রেতারা...

ঈদ সামনে রেখে নিউমার্কেটে ক্রেতাদের ঢল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোডে ক্রেতাদের ভিড় বেড়েছে। ছুটির দিনে এসব এলাকায়...
spot_img