Friday, March 6, 2026
26.3 C
Dhaka

আক্কেলপুরে দোলপূর্ণিমা মেলায় ঘোড়ার হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলায় জমে উঠেছে শতাব্দীপ্রাচীন ঘোড়ার হাট। পছন্দের ঘোড়া ঘিরে দর-কষাকষি, বিক্রেতাদের হাঁকডাক আর দর্শনার্থীদের ভিড়ে মেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রায় পাঁচ শতকের বেশি সময় ধরে চলে আসা এই মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে এসেছেন ব্যবসায়ীরা, যা ঘিরে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেলে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, এবারের মেলায় বেশ কিছু ঘোড়া আনা হয়েছে। তবে দর্শনার্থীদের বিশেষ নজর কাড়ছে ধূসর রঙের একটি বড় আকৃতির ঘোড়া। উঁচু ও লম্বা গড়নের এই ঘোড়াটির নাম রাখা হয়েছে ‘যুবরাজ’। ভারতীয় তাজি জাতের এই ঘোড়ার দাম হাঁকা হচ্ছে ১১ লাখ টাকা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঘোড়াটি বিক্রি করেননি মালিক।

ঘোড়াটির মালিক নওগাঁর ধামইরহাট উপজেলার বাসিন্দা শাহরিয়ার ইসলাম সাগর। তিনি জানান, ধূসর রঙের ঘোড়াটির বয়স প্রায় সাড়ে পাঁচ বছর। এটি অত্যন্ত দ্রুতগতির এবং বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও অর্জন করেছে। তিনি নিজের তত্ত্বাবধানেই ঘোড়াটির যত্ন নিয়েছেন। এখন পর্যন্ত ঘোড়াটির সর্বোচ্চ দর উঠেছে প্রায় সাড়ে সাত লাখ টাকা। তিনি বলেন, ১০ লাখ টাকা হলে ঘোড়াটি বিক্রি করতে রাজি আছেন।

মেলায় আসা কয়েকজন ঘোড়া ব্যবসায়ী ও ক্রেতা জানান, তাঁদের পূর্বপুরুষেরাও এই মেলায় ঘোড়া কেনাবেচা করতেন। সেই পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই তাঁরা এখনও এ মেলায় অংশ নেন। তবে আগে ঘোড়দৌড় আয়োজনের জন্য বিস্তীর্ণ মাঠ থাকলেও এখন জায়গা সংকুচিত হয়ে যাওয়ায় বেচাকেনায় কিছুটা সমস্যা হচ্ছে।

ঘোড়া নিয়ে আসা ব্যবসায়ী ইমদাদুল হক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ঘোড়ার মেলার জৌলুশ কিছুটা কমে এসেছে। আগের মতো বড় মাঠ না থাকায় এখন ঘোড়দৌড় আয়োজন করা কঠিন হয়ে পড়েছে, ফলে কেনাবেচাতেও প্রভাব পড়ছে।

দিনাজপুর থেকে ঘোড়া কিনতে আসা আকরাম হোসেন বলেন, অন্য বছরের তুলনায় এবার মেলায় ঘোড়ার আমদানি ভালো হয়েছে। তবে উন্নত জাতের ঘোড়া খুব বেশি দেখা যাচ্ছে না। ভারতীয় তাজি জাতের বড় ঘোড়াটি এবারের মেলার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

গোপীনাথপুর মন্দিরের সেবায়েত রণেন্দ্র কৃষ্ণ প্রিয়া বলেন, প্রতিবছর দোলপূর্ণিমা উপলক্ষে এই মেলা বসে। এবার মেলার ৫১৯তম আয়োজন চলছে ৩ মার্চ থেকে। নির্ধারিত সময় ১৩ দিন হলেও পরিস্থিতি অনুযায়ী মেলার সময় বাড়ানো হয়। ইতিমধ্যে জয়পুরহাটের জেলা প্রশাসকও মেলা পরিদর্শন করেছেন। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে এটি অন্যতম বলে তিনি জানান।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, গোপীনাথপুরের এই মেলাটি প্রাচীন ও ঐতিহ্যবাহী। মেলাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কাজের চাপে নতুন অর্ডার নিচ্ছেন না দরজিরা, বিপাকে ক্রেতারা

ঈদুল ফিতরকে সামনে রেখে মেহেরপুর শহরের বাজারগুলোতে জমে উঠেছে...

১৭ ঘণ্টার রোজা, তবু অটুট বিশ্বাস গ্রিনল্যান্ডের মুসলিমদের

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত বিশাল দ্বীপদেশ গ্রিনল্যান্ড। বছরের অধিকাংশ...

বন্ধ কারখানা খুলে দেওয়া ও ছয় মাস মাতৃত্বকালীন ছুটির দাবি

সরকার নির্ধারিত সময়ের মধ্যে বেতন ও ঈদের বোনাস পরিশোধ,...

‘মিসাইল সিটি’ থেকে পরিচালিত হচ্ছে ইরানের প্রতিরক্ষা কৌশল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে...

গাজীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ গ্রেপ্তার

গাজীপুরে মাদ্রাসার শিক্ষার্থী মাহাবুব হোসেন (১৪) হত্যার ঘটনায় জড়িত...

ইরান ইস্যুতে রাজধানীতে মিছিল ও সমাবেশ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ...

কুয়েতের মরুভূমিতে উট চরাতে গিয়ে প্রাণ গেল সন্দ্বীপের যুবকের

কুয়েতের একটি মরুভূমি এলাকায় উট দেখভাল করতে গিয়ে মো....

বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দাবি উদীচী নেতাদের

যশোরে উদীচী শিল্পীগোষ্ঠীর সমাবেশে বোমা হামলার ঘটনার ২৭ বছর...

ক্রিয়েটিন কিভাবে ঘুমের অনুভূত মান বাড়ায়

ক্রিয়েটিন সাপ্লিমেন্টের প্রতি আগ্রহ এখন তুঙ্গে। বহু বছর ধরে...

ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, অভিযুক্ত স্বামীকে খুঁজছে পুলিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শারমিন আক্তার (৩৮)...

কারা জাকাত পাবে আর কারা পাবে না

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সম্পদের সঠিক...

সাশ্রয়ী দামে আইফোন ১৭ই উন্মোচন করল অ্যাপল

প্রযুক্তি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে ফ্ল্যাগশিপ সিরিজের একটি...

এসি ব্যবহারে কয়েকটি অভ্যাস বদলালেই কমবে বিদ্যুৎ বিল

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি...

বালু ব্যবসায়ীর কাজ নিয়ে গ্রামবাসীর তীব্র ক্ষোভ

সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেঁকী খেয়াঘাটের দক্ষিণে কুপোট গ্রামে বালুর আড়ত...
spot_img

আরও পড়ুন

কাজের চাপে নতুন অর্ডার নিচ্ছেন না দরজিরা, বিপাকে ক্রেতারা

ঈদুল ফিতরকে সামনে রেখে মেহেরপুর শহরের বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। সাধারণত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে শহরের রাস্তাঘাটে কিছুটা নীরবতা দেখা গেলেও এবার সেই চিত্র...

১৭ ঘণ্টার রোজা, তবু অটুট বিশ্বাস গ্রিনল্যান্ডের মুসলিমদের

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত বিশাল দ্বীপদেশ গ্রিনল্যান্ড। বছরের অধিকাংশ সময় যেখানে তীব্র ঠান্ডা আর দীর্ঘ রাত বিরাজ করে, সেই বরফাচ্ছন্ন পরিবেশেই বসবাস করছেন অল্পসংখ্যক...

বন্ধ কারখানা খুলে দেওয়া ও ছয় মাস মাতৃত্বকালীন ছুটির দাবি

সরকার নির্ধারিত সময়ের মধ্যে বেতন ও ঈদের বোনাস পরিশোধ, বন্ধ কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের বিভিন্ন অধিকার নিশ্চিতসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন পোশাকশ্রমিক ও...

‘মিসাইল সিটি’ থেকে পরিচালিত হচ্ছে ইরানের প্রতিরক্ষা কৌশল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সামরিক সক্ষমতা আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন সামরিক বিশ্লেষণে বলা হচ্ছে, নিজস্ব প্রযুক্তিতে...
spot_img