Thursday, March 5, 2026
25.3 C
Dhaka

ডাকবাংলো মোড়ে প্রকাশ্যে গুলি, শ্রমিক দল নেতার মৃত্যু

খুলনা নগরে রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডে তিনটি পৃথক ‘কিলার গ্রুপ’ অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার ( ৫ ডিসেম্বর) রাতে নগরের ডাকবাংলো মোড় এলাকায় প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে হত্যা করা হয়। পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি গ্রুপ গুলি চালায়, আরেকটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তৃতীয় একটি দল হামলাকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করে। এ ঘটনায় জাভেদ পাটোয়ারী নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা অস্ত্রসহ অশোক ঘোষ নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পারিবারিক সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে স্ত্রী ও ভাতিজার মেয়েকে নিয়ে রূপসার বাগমারা গ্রামের বাড়ি থেকে খুলনায় আসেন মাসুম বিল্লাহ। খুলনা বিশেষায়িত হাসপাতালে এক রোগীকে দেখে বিকেলে নিউমার্কেটে কেনাকাটা করেন। পরে শিববাড়ী মোড়ে ইফতার শেষে ডাকবাংলো মোড়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শী ও সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হামলার মুখে প্রাণ বাঁচাতে একটি শোরুমে ঢোকার চেষ্টা করেন তিনি। হামলাকারীরা প্রথমে তাঁর পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি দোকানের ভেতরে ঢুকলে সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে গলা ও পিঠে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মহিউদ্দীন শেখ দাবি করেন, শ্রমিকদের মধ্যে মাসুম বিল্লাহর জনপ্রিয়তা ছিল এবং তিনি আবারও নেতৃত্বে আসার চেষ্টা করছিলেন। এ কারণে পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁদের সন্দেহ।

খুলনা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গুলি চালানো গ্রুপে আটজন সদস্য ছিল এবং দুজনকে মূল হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। হত্যার পর পালানোর সময় অশোক ঘোষকে বিদেশি রিভলবারসহ আটক করা হয়। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হামলায় অংশ নেওয়া সাত থেকে আটজনের নাম–পরিচয় পাওয়া গেছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ভুক্তভোগীর পরিবার হত্যার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেলে পারিবারিক কবরস্থানে মাসুম বিল্লাহর দাফন সম্পন্ন হয়। জানাজায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালসহ বিএনপির জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি আগে দুটি মামলার আসামি ছিলেন এবং র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বড় ভাই, নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পুরনো ১৮ সদস্যের নির্দেশনা বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ যাত্রা এবং ফেরার সময় বিমানবন্দরে...

মির্জাপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন ও ঈদ বোনাস না দেওয়ার অভিযোগে...

রাঙামাটিতে এনসিপির নেতা পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যায় ক্ষোভ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষককে নিজ কার্যালয়ে হত্যার...

জকিগঞ্জে প্রকল্পের ইট উদ্ধার, মামলার প্রস্তুতি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি প্রকল্পের সড়কের ইট লুটের অভিযোগে...

দগ্ধ গাড়িচালকের মৃত্যু, তদন্ত কমিটি কাজ শুরু

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে গ্যাসপাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে...

মাগুরায় রাজনৈতিক উত্তাপ, তিনজন আটক

মাগুরা শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে...

বায়ুদূষণের অভিজ্ঞতা নিয়ে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে নাগরিকদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও...

লিখিত অভিযোগের পর প্রশাসনের অভিযান, ছয়জন আটক

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি রাস্তার ইট লুটপাটের অভিযোগে যুব...

কুমিল্লায় ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ আদায়, যুবক গ্রেপ্তার

কুমিল্লার হোমনায় চাঁদা না দেওয়ার প্রতিশোধ হিসেবে ব্যবসায়ী আকতার...

ময়মনসিংহে দীপু দাস হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও...

জামায়াত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

ছুরি হাতে চুরি করতে ঢুকে সিসিটিভিতে ধরা পড়লেন কৃষক দল নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি...

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী...
spot_img

আরও পড়ুন

পুরনো ১৮ সদস্যের নির্দেশনা বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ যাত্রা এবং ফেরার সময় বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রীসহ চারজন উপস্থিত থাকবেন। মন্ত্রিসহ উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ...

মির্জাপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন ও ঈদ বোনাস না দেওয়ার অভিযোগে শ্রমিকেরা বিক্ষোভে উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের...

রাঙামাটিতে এনসিপির নেতা পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যায় ক্ষোভ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষককে নিজ কার্যালয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, এ ঘটনার সুষ্ঠু...
spot_img