Thursday, March 5, 2026
32.8 C
Dhaka

জামালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত ২টার দিকে মেলান্দহ পৌর শহরের মিয়ারপাড়া এলাকায়। অপর মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তাঁর ভাতিজা আকাশ (২০)। তারা দুজনই হাজরাবাড়ী বাজারের একটি সেলুনে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল ও আকাশ রাত ২টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের পর বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মিয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান।

স্থানীয়রা কাজলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, “সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ছুরি হাতে চুরি করতে ঢুকে সিসিটিভিতে ধরা পড়লেন কৃষক দল নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি...

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী...

রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযান না চালাতে বলা যুবদল নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক...

শ্যালো মেশিন ধ্বংস, প্রশাসন তদন্তে

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের ইছাছড়ি গ্রামে অবৈধ বালু...

মজুত কমে যাওয়ায় দুটি পাম্পে বিক্রি বন্ধ

রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেল ও গ্যাস পাম্পে দীর্ঘ...

টিআইবি নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানালো

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরের নিয়োগে জোরালো স্বার্থের দ্বন্দ্ব রয়েছে...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়াকে...

হাওরের বিলগুলোর পরিবেশ ভালো হওয়ায় পাখির আগমন বৃদ্ধি

মৌলভীবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরে এবার জলচর পাখির সংখ্যা...

পল কাপুর জিয়া উদ্যানে সাবেক নেতাদের কবরে শ্রদ্ধা জানান

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী...

দেশে ইউরিয়া সরবরাহ সংকট বেড়ে যাচ্ছে

চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)...

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল, ঢাকায় যাত্রীদের চরম ভোগান্তি

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে ঢাকা থেকে...

চোরদের ধরতে সিসিটিভি ফুটেজ যাচাই শুরু করেছে পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ান টেম্পো স্ট্যান্ডের একটি সোনার দোকানে...

রিজওয়ানা ও খলিলুর বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর...

খুলনায় শ্রমিক নেতা গুলিতে নিহত

খুলনার রূপসা উপজেলার সাবেক শ্রমিক নেতা মাসুম বিল্লাহ (৫৫)...
spot_img

আরও পড়ুন

ছুরি হাতে চুরি করতে ঢুকে সিসিটিভিতে ধরা পড়লেন কৃষক দল নেতা

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে চুরি করতে ঢোকেন কৃষক দল নেতা সাহাব উদ্দিন। তাঁর হাতে ছুরি ও টর্চলাইট ছিল।...

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ...

রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযান না চালাতে বলা যুবদল নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই তথ্য গতকাল বুধবার রাতে এক...

শ্যালো মেশিন ধ্বংস, প্রশাসন তদন্তে

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের ইছাছড়ি গ্রামে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা একটার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ...
spot_img