Thursday, March 5, 2026
33.5 C
Dhaka

জামালপুরে ছিন্নমূলদের জন্য প্রতিদিন ইফতারের উদ্যোগ

জামালপুর শহরের শহীদ হিরু সড়ক মোড় এলাকায় প্রতিদিন পথচারী, রিকশাচালক, দিনমজুর ও ছিন্নমূল মানুষের জন্য ইফতারি বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা নামার আগেই ফুটপাতে চেয়ারে বসে থাকে নানা বয়সী মানুষ। তাদের জন্য একটি থালায় থাকে ডিম–খিচুড়ি, খেজুর, জিলাপি, মুড়ি ও অন্যান্য ইফতারসামগ্রী।

এ কার্যক্রম আয়োজন করে আসছে ‘ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাসজুড়েই এই আয়োজন চলবে এবং প্রতি বছর নিয়মিতভাবে এটি পরিচালিত হচ্ছে। এই বছর প্রতিদিন ১৫০–২০০ জনের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন ফারুক হোসেন। বর্তমানে এতে ৫০ জন সদস্য ও ১৬ জন উপদেষ্টা আছেন।

সংগঠনটি শুধু বিনামূল্যে ইফতারি বিতরণে সীমাবদ্ধ নয়, বিভিন্ন সময়ে তারা ভিক্ষুকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, মুমূর্ষু রোগীদের রক্তদান, এতিম শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ এবং শীতার্তদের জন্য শীতবস্ত্রও বিতরণ করে থাকে। ২০২২ সাল থেকে সাধারণ মানুষের মধ্যে ইফতারি বিতরণের কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, আসরের নামাজের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত শহীদ হিরু সড়ক মোড়ে ইফতারি বিতরণ চলছিল। ফুটপাতে ত্রিপলের ছাউনি তৈরি করা হয়েছে। বিভিন্ন বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে বা চেয়ারে বসে ইফতারি নিচ্ছেন। সংগঠনের সদস্যরা থালা হাতে এগিয়ে দিচ্ছেন। স্বেচ্ছাসেবী কয়েকজন তরুণও এই কাজে সহযোগিতা করছেন।

জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকা থেকে শহরে ইজিবাইক নিয়ে এসেছেন খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘আগের মতো এখন আর ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। এখানে ইফতার করলাম আর শুনলাম সারা মাসই ইফতারি দেওয়া হবে। থালায় ডিম–খিচুড়ি, খেজুর, জিলাপি, তরমুজ, ছোলা ও মুড়ি ছিল। পেট ভরে খাইছি।’

ভ্যানচালক মুহাম্মদ আজগর আলী বলেন, ‘পয়সা ছাড়া খাওয়া এখন কল্পনাও করা যায় না। এইখানে এসে দেখলাম ধনী-গরিব সবাই মিলেমিশে ইফতার করছেন। ভেদাভেদ নেই। ইফতারিও অনেক ভালো, খেয়ে অনেক শান্তি পেলাম।’

সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, ‘প্রতিদিন আলাদা মেনুতে ইফতারি দেওয়া হয়। কোনো দিন ডিম–খিচুড়ি, কোনো দিন সবজি–খিচুড়ি। প্রতিদিন ১৫০ থেকে ২০০ মানুষ ইফতার পান। সংগঠনের সবাই আর্থিকভাবে সহযোগিতা করেন, অনেকে স্বেচ্ছায় কাজ করেন। আমরা এভাবেই মানুষের সেবায় অবিরাম কাজ করতে চাই।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রীর মৃত্যু

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ওভারটেকের সময় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।...

৬ দিনে বাতিল হয়েছে ২১০ ফ্লাইট, যাত্রীরা সমস্যায়

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক...

ফ্যামিলি কার্ডে মাসিক ২৫০০ টাকা সহায়তা শুরু

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

পঞ্চবটি মোড়ে কিলার বাবু নিহত, হত্যাকারী শনাক্ত হয়নি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন...

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন শনাক্ত, শ্যালোমেশিন ধ্বংস

কক্সবাজারের চকরিয়ায় ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের...

বইমেলায় ক্রেতা কম, বেচাকেনায় ভাটা

সোহরাওয়ার্দী উদ্যানে এ বছর একুশের বইমেলার পরিবেশ স্বভাবের তুলনায়...

শেরপুরে মহিষের দইয়ের স্বাদ ও ঘ্রাণে ভিন্নতা

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর উচ্চবিদ্যালয় মাঠে সপ্তাহে দুই দিন...

অধিকাংশ পুলিশ সদস্য আগের পোশাক পছন্দ করছেন

বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্য আগের নেভি ব্লু শার্ট-প্যান্ট পোশাকের...

কুড়িগ্রামের ঐতিহাসিক চান্দামারী মসজিদ

কুড়িগ্রামের রাজারহাটের মোগল আমলের চান্দামারী জামে মসজিদ কালের সাক্ষী...

কক্সবাজারে দেড় মাসে একটি পাহাড় কেটে সমতল

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের জালিয়ারচাং এলাকায় মাত্র দেড়...

নওগাঁয় ‘কুপিয়া’ টুপি শিল্পে নারীর কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা প্রবাহ

নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ নারীরা টুপি বুননশিল্পে সক্রিয় হয়ে বাড়তি...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল–গ্যাস সংকট, সাশ্রয়ের নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের...

ঢাকায় ভয়ঙ্কর বায়ুদূষণ, মিরপুরে শীর্ষে মান ৬০৭

ঢাকার বিভিন্ন এলাকায় আজ ভয়ঙ্কর মাত্রায় বায়ুদূষণ দেখা দিয়েছে।...

ভৈরবে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের...
spot_img

আরও পড়ুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রীর মৃত্যু

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ওভারটেকের সময় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। নিহত রোমান মিয়া (৩১) সদর উপজেলার মিতোরা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।...

৬ দিনে বাতিল হয়েছে ২১০ ফ্লাইট, যাত্রীরা সমস্যায়

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে মোট...

ফ্যামিলি কার্ডে মাসিক ২৫০০ টাকা সহায়তা শুরু

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার। আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।...

পঞ্চবটি মোড়ে কিলার বাবু নিহত, হত্যাকারী শনাক্ত হয়নি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবু’কে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় তার এক সহযোগী...
spot_img