Wednesday, March 4, 2026
22.7 C
Dhaka

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করতে চেয়েছিলেন তারই প্রতিবেশী বাবু শেখ। মৃত ভেবে শিশুটিকে তিনি পাহাড়ের খাদে ফেলে যান। গত রোববার দুর্গম পাহাড় থেকে উদ্ধার হওয়া শিশুটি সোমবার দিবাগত রাত তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মঙ্গলবার সকালে পুলিশ বাবু শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান জানান, শিশুটির পরিবার ও বাবু শেখের পরিবার প্রতিবেশী। প্রায়ই তাদের মধ্যে বিরোধ লেগে থাকত। কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বাবু শেখ শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন। গত রোববার শিশুটিকে চকলেট দেখিয়ে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যান। ঘটনাস্থল থেকে শিশুটির জুতা, সালোয়ার ও চকলেট উদ্ধার করা হয়েছে। চন্দ্রনাথ মন্দির এলাকার সিসিটিভি ফুটেজে ঘটনাটির সত্যতা পাওয়া গেছে।

নাজির আহমেদ খান বলেন, কন্যাশিশুটিকে প্রথমে চন্দ্রনাথ পাহাড়ের পাশের পাহাড়ে ধর্ষণের চেষ্টা করেন বাবু শেখ। শিশুটির চিৎকারে ধর্ষণ ব্যর্থ হলে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। পরে শিশুকে মৃত ভেবে পাহাড়ের খাদে ফেলে যান তিনি।

গত রোববার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরের সহস্রধারা ঝরনার কাছাকাছি পাহাড়ি পথ থেকে শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা ধর্ষণচেষ্টা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

উদ্ধারের দিনই শিশুটির মা বাদী হয়ে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছিলেন। শিশুটি মারা যাওয়ার পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। পুলিশ জানিয়েছে, ইকোপার্কের পাহাড়ে ওঠার সব পথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সড়কের একটি সিসি ক্যামেরার সূত্র ধরে বাবু শেখকে মঙ্গলবার সকালে কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়েছিল। তবে শিশুটির শারীরিক দুর্বলতার কারণে ধর্ষণের সম্ভাব্য আলামত সংগ্রহ করা যায়নি। শিশুর শরীর থেকে সম্ভাব্য সব ডিএনএ আলামত সংগ্রহ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুকে হাসপাতালে আনা হলে শ্বাসনালি কাটা ছিল। অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও পরে নাক, কান ও গলা ওয়ার্ডে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটে। শিশুকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়, সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ...

নারায়ণগঞ্জে ইফতার অনুষ্ঠানে এমপি অবরুদ্ধ, উত্তেজনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি...

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি...

ফুলবাড়ীতে শিয়ালের আক্রমণ, হাসপাতালে বৃদ্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কৃষিজমির গর্তে থাকা শিয়াল বের করতে...
spot_img

আরও পড়ুন

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া বৈধ। তবে বিভিন্ন ঘড়ির সামান্য পার্থক্য বিবেচনায় সতর্কতামূলক দুই-তিন মিনিট পরে আজান দেওয়া হয়ে থাকে।...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেন...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন...
spot_img