Tuesday, March 3, 2026
24.9 C
Dhaka

কুড়িগ্রামে ভালো কাজের বিনিময়ে ইফতারি ও রাতের খাবার বিতরণ

কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক এক উদ্যোগ চালু হয়েছে। এখানে দিনে অন্তত একটি ভালো কাজ সম্পন্ন করলেই বিনা মূল্যে ইফতারি ও রাতের খাবার পাওয়া যায়।

সংগঠন ‘ভালো কাজের হোটেল’ এই কার্যক্রম পরিচালনা করছে। রমনা রেলস্টেশন এলাকায় প্রতিদিন প্রায় ৫০০–৬০০ জন অসহায়, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষকে ইফতারি বিতরণ করা হয়। খাবারের মেন্যুতে থাকে বিরিয়ানি, মুরগির রোস্ট, খেজুর ও শরবত। শর্ত একটাই—দিনে অন্তত একটি ভালো কাজ করতে হবে।

সংগঠনটির সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম জানান, ‘ভালো কাজের হোটেল’ ঢাকাভিত্তিক সংগঠন ‘ইয়ুথ ফর বাংলাদেশ’-এর শাখা হিসেবে পরিচালিত হচ্ছে। ৪,১০০ জন সদস্য প্রতিদিন ১০ টাকা করে অনুদান দেন, যার অর্থায়নে কুড়িগ্রামসহ দেশের চারটি স্থানে এই কার্যক্রম চলমান।

ইফতারি নিতে আসা খাদিজা বেগম বলেন, বাড়িতে ভালো খাবার জোটে না। এখানে এসে অন্তত একবেলা ভালোভাবে খেতে পারছেন। ছালমা বেগম জানান, অসুস্থ বৃদ্ধকে গোসল করিয়ে ঘরে পৌঁছে দেওয়ার মতো ছোট ছোট মানবিক কাজের স্বীকৃতিও হিসেবে ইফতারি পাওয়া যায়।

স্থানীয় যুবক সাব্বির বলেন, ‘একটি ভালো কাজের বিনিময়ে খাবার দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ’।

সংগঠনের স্বেচ্ছাসেবক লিমন জানিয়েছেন, সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় কুড়িগ্রাম, ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে পুরো রমজান মাসজুড়ে ইফতারি বিতরণ অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ...

নারায়ণগঞ্জে ইফতার অনুষ্ঠানে এমপি অবরুদ্ধ, উত্তেজনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি...

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি...

ফুলবাড়ীতে শিয়ালের আক্রমণ, হাসপাতালে বৃদ্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কৃষিজমির গর্তে থাকা শিয়াল বের করতে...

সরকারি মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগের সিদ্ধান্ত

চুক্তি ভিত্তিতে চার মন্ত্রণালয় ও বিভাগে চারজন সচিব নিয়োগ...
spot_img

আরও পড়ুন

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেন...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করতে চেয়েছিলেন তারই প্রতিবেশী বাবু শেখ। মৃত ভেবে শিশুটিকে তিনি পাহাড়ের খাদে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি দূর করতে সহায়ক। তবে বাজারের কৃত্রিম পানীয়ের বদলে ঘরে তৈরি প্রাকৃতিক শরবত স্বাস্থ্যসম্মত। অতিরিক্ত চিনি...
spot_img