Tuesday, March 3, 2026
24.9 C
Dhaka

দীর্ঘ সময় সাড়া না পেয়ে আতঙ্ক, মেসের দরজা ভেঙে উদ্ধার শিক্ষার্থী

ময়মনসিংহ নগরীতে এক কলেজছাত্রের কক্ষ থেকে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সহপাঠী ও স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাটি সোমবার ( ৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে নগরীর সানকিপাড়া এলাকার হেলথ অফিসার গলিতে একটি ছাত্রমেসে ঘটে। উদ্ধার অভিযানের ভিডিও মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম সোহান (১৯)। তিনি নগরীর একটি বেসরকারি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। পড়াশোনার সুবিধার্থে তিনি সানকিপাড়ার একটি ছাত্রমেসে থাকতেন।

সহপাঠীরা জানান, ভোররাতে সোহান ঘুমিয়ে পড়েন। এ সময় অন্যরা বাইরে ছিলেন। পরে সকালে ফিরে এসে তাঁকে অনেকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দরজায় বারবার ধাক্কা দিয়েও সাড়া না মেলায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারাও বিষয়টি টের পেয়ে বাসার সামনে জড়ো হন এবং ডাকাডাকি করেন। তবু ভেতর থেকে কোনো সাড়া না আসায় থানায় খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দেখা যায়, সোহান গভীর ঘুমে ছিলেন। তাঁকে ডেকে তোলা হলে তিনি স্বাভাবিকভাবে সাড়া দেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ওই শিক্ষার্থী ভোররাতে ঘুমিয়ে পড়েন। তাঁর সহপাঠীরা না ঘুমিয়ে বাইরে চলে যান। এমন সময় ওই শিক্ষার্থী ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে সহপাঠীরা এসে অনেক ডাকাডাকি করলেও তাঁর সাড়া পাওয়া যাচ্ছিল না। বিষয়টি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমাতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ১২ ঘণ্টা পর সোহানকে উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম বলেন, ওই ছাত্র সারা রাত না ঘুমিয়ে ভোররাতে ঘুমান। যে কারণে অনেক ডাকাডাকি করলেও তিনি টের পাননি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। এখন ওই ছাত্র সুস্থ আছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

খুলনার তরমুজ চাষে লোকসানের ধাক্কা, কৃষকেরা সেচছেন বিকল্প ফসল

খুলনা: বারবার লোকসানের কারণে খুলনার তরমুজ চাষে ধস নেমেছে।...

কণ্ঠশিল্পী আসিফ আকবরের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ মার্চ

ঢাকা: বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ...

শেষ দিনে ঢাকা মিললো হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তার প্রাণবন্ত আয়োজন

রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে তিন দিনব্যাপী হাল ফ্যাশন ঈদ...

বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে বাধা পরিবেশ অনুমোদন

রাজধানীর আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী বর্জ্য স্থানান্তর...

কুড়িগ্রামে ভালো কাজের বিনিময়ে ইফতারি ও রাতের খাবার বিতরণ

কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক এক উদ্যোগ...

বায়ুদূষণে বাড়ছে চোখের সমস্যা

শীত মৌসুমে বাতাসের শুষ্কতা ও দূষণের মাত্রা একসঙ্গে বেড়ে...

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী খুনের ঘটনায় বিএনপির ৮ জনের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর...

মাইকিংয়ের মাধ্যমে নিজ শহরকে মাদকমুক্ত করার ঘোষণা

পাবনার ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় ৩০ বছর বয়সী...

ওবায়দুল্লাহর লাশ বাড়িতে, স্বজনদের কষ্টের মুহূর্ত

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া ওবায়দুল্লাহ ওরফে বাদলের...

সংস্কারের অর্থ বরাদ্দ সাইফুর রহমানের নামেই, স্পষ্ট নির্দেশ প্রতিমন্ত্রীর

সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অবস্থিত কবি নজরুল অডিটোরিয়ামের নাম...

ছয়জনের মৃত্যু, তিন শিশুর জন্য প্রার্থনায় পরিবার

চট্টগ্রামের হালিশহরে একটি আবাসিক ফ্ল্যাটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায়...

৬ মার্চ সমাধিতে শ্রদ্ধা, ১৪ মার্চ জাতীয় সংসদের সামনে কর্মসূচি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজির বদলি

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা...

গণভোটের রায় আদালতে নেওয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি

গণভোটের বৈধতা আদালতে চ্যালেঞ্জ করা হলে তা দেশের মানুষ...
spot_img

আরও পড়ুন

খুলনার তরমুজ চাষে লোকসানের ধাক্কা, কৃষকেরা সেচছেন বিকল্প ফসল

খুলনা: বারবার লোকসানের কারণে খুলনার তরমুজ চাষে ধস নেমেছে। খুলনার দাকোপ, কয়রা, বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলায় তরমুজের আবাদ উল্লেখযোগ্যভাবে কমেছে। কৃষকরা ঝুঁকি এড়াতে চাষ...

কণ্ঠশিল্পী আসিফ আকবরের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ মার্চ

ঢাকা: বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা হবে আগামী ৯ মার্চ। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার দ্বিতীয়...

শেষ দিনে ঢাকা মিললো হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তার প্রাণবন্ত আয়োজন

রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে তিন দিনব্যাপী হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬ আজ শেষ হচ্ছে। মেলায় পোশাক, গয়না, ঘর সাজানোর উপকরণ, উপহার সামগ্রী ও খাবারের...

বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে বাধা পরিবেশ অনুমোদন

রাজধানীর আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (ল্যান্ডফিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের...
spot_img