Tuesday, March 3, 2026
33.3 C
Dhaka

নওগাঁ জেলা বার সমিতিতে বিএনপি প্যানেলের দাপট

নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। জামায়াত–সমর্থিত আইনজীবীরা আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদেই জয় পাননি।

সোমবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা। ঘোষিত ফল অনুযায়ী সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন পান ১২৭ ভোট। সহসভাপতির দুটি পদের একটিতে জয় পান জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আসাদুজ্জামান আল আজাদ এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন।

সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পান ১৭০ ভোট। সহসাধারণ সম্পাদক পদে তিনটি আসনের সব কটিতেই জয় পান জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। এ পদে নির্বাচিতরা হলেন সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।

আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ–সমর্থিত প্রার্থীরা। তাঁরা হলেন নুসরাত-ই আলম, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, নজমুল হুদা ও আলতাফ হোসেন। সদস্য পদে স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন আনোয়ার হোসেন।

২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ প্রার্থীর মধ্যে ১২ জন জয়ী হন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই নির্বাচিত হয়েছেন

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন...

উদকান্দিতে হ্যান্ডট্রাক্টর সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় গত রোববার সন্ধ্যায় সড়ক...

যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের ওপর ট্রাম্পের আত্মবিশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল’ ধরে...

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সুবিধা গ্রহণ ও আইন প্রণয়ন

বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার...

ঢাকা ওয়াসার এমডির পরিবারের কানাডায় বিলাসবহুল সম্পদ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের...

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বেড়েছে

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও...

মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের স্পষ্ট বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার...

জাতীয় আইনগত সহায়তায় ১৪ লাখ মানুষ উপকৃত

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচায়...

চালের দাম বৃদ্ধির খবর পেয়ে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়া মাত্রই...

নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ ব্রিটিশ হাইকমিশনারের

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ...

ঈদের ছুটি বাড়তে পারে, প্রস্তাব মন্ত্রিপরিষদে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো...

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল কাতার

কাতারে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক ও পর্যটকদের জন্য সুখবর...

মধ্যপ্রাচ্যে সংঘাতের ফাঁদে ছড়াচ্ছে ভুয়া তথ্য

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবস্থা তৈরি...

শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৮ ফ্লাইট আজ বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষাপটে কয়েকটি দেশ...
spot_img

আরও পড়ুন

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সকালে কুয়েতের একটি বেসামরিক বন্দরে অস্থায়ী সামরিক অভিযানকেন্দ্রে...

উদকান্দিতে হ্যান্ডট্রাক্টর সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় গত রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক সালাহ উদ্দিন (৪০) মারা গেছেন। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।...

যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের ওপর ট্রাম্পের আত্মবিশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল’ ধরে লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এই মন্তব্য তিনি সামাজিক মাধ্যম...

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সুবিধা গ্রহণ ও আইন প্রণয়ন

বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।...
spot_img