Tuesday, March 3, 2026
31.5 C
Dhaka

সাড়ে ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম আলোর মানবিক উদ্যোগ

প্রথম আলো আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে দুটি মাদ্রাসার এতিম শিশু এবং শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে। এতে মোট সাড়ে ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। মাদ্রাসাগুলো হলো মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা এবং মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা।

দুটি মাদ্রাসাই পরিচালনা করে রহমতে আলম ইসলাম মিশন। মিশনের অধীনে ছেলে ও মেয়েদের জন্য পৃথক এতিমখানা রয়েছে। ইফতারের আগে মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনায় দেশ ও প্রথম আলোর সার্বিক কল্যাণ কামনা করা হয়। এছাড়া প্রয়াত ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান এবং তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রথম আলো পরিবারের প্রয়াত সদস্যদের জন্যও মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান রেক্টর মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম। তিনি সংক্ষিপ্ত আলোচনায় বলেন, প্রতি রমজানে মাদ্রাসার এতিম শিশুদের জন্য এমন আয়োজন করা প্রথম আলোর দীর্ঘমেয়াদী মানবিক উদ্যোগ। সমাজের হৃদয়বান ও বিত্তশালীদেরও শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ইফতারে অংশ নেন প্রথম আলোর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মকর্তা। উপস্থিত ছিলেন রহমতে আলম ইসলাম মিশনের তত্ত্বাবধায়ক মাওলানা নজরুল ইসলাম, মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নেছার উদ্দিন এবং মাদরাসা-ই-হেফজুল কোরআনের শিক্ষক হাফেজ মাওলানা জামসীদ আহমেদ।

ইফতারের জন্য পরিবেশিত খাবারের মধ্যে ছিল খেজুর, বেগুনি, পেঁয়াজু, ছোলা, মুড়ি, আলুর চপ, জিলাপি ও ফ্রুট ড্রিংকস। রাতের খাবার হিসেবে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানি।

মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম ছেলেদের সঙ্গে ইফতারে অংশ নেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, মানবসম্পদ বিভাগের প্রধান মো. শামীম খান, হেড অব ফার্স্ট নিউজ ইমাম হোসেন সাঈদ, হেড অব কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট মাসুম অপু, প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এ বি এম খায়রুল কবীরসহ অনেকে। অন্যদিকে মহিলা মাদ্রাসার আবাসিক ভবনে শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন ও নারী কর্মীরা।

প্রথম আলো ২০১১ সাল থেকে প্রতিবছর পবিত্র রমজান মাসে এতিম শিশুদের জন্য ইফতার ও খাবার বিতরণ করে আসছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নওগাঁ জেলা বার সমিতিতে বিএনপি প্যানেলের দাপট

নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয়...

চার ঘণ্টা বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে...

কেন আমরা স্বপ্ন ভুলে যাই

ঘুমের ভেতর স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতা। অনেক সময়...

শপথের চিঠি ও গণভোট অধ্যাদেশ নিয়ে হাইকোর্টে প্রশ্ন

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর...

ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির সম্ভাবনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারি ছুটি আরও বাড়ানো...

পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে বদলায় চাঁদের রং

চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়।...

মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতি

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম...

নিরপরাধ মানুষকে হয়রানি না করার বার্তা আইজিপি থেকে

নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

কোস্টগার্ডের কার্যক্রমে প্রধানমন্ত্রীর সন্তোষ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ কোস্টগার্ডকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ...

এয়ারফিল্ড বন্ধে আন্তর্জাতিক রুটে প্রভাব

মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ...

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া প্রচারণা

দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণার...

রাকসু নির্বাচনে শিবির বিরোধী ভিপি প্রার্থী মেহেদী সজীব

চব্বিশের গণ–অভ্যুত্থানের দেড় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি...

সংঘাত অব্যাহত, তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি...
spot_img

আরও পড়ুন

নওগাঁ জেলা বার সমিতিতে বিএনপি প্যানেলের দাপট

নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। জামায়াত–সমর্থিত আইনজীবীরা আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদেই...

চার ঘণ্টা বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশা ঘন...

কেন আমরা স্বপ্ন ভুলে যাই

ঘুমের ভেতর স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতা। অনেক সময় আমরা স্বপ্ন মনে রাখতে পারি, আবার অনেক সময় জেগে ওঠার পর তা হারিয়ে যায়। স্বপ্ন...

শপথের চিঠি ও গণভোট অধ্যাদেশ নিয়ে হাইকোর্টে প্রশ্ন

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য গত ১৬ ফেব্রুয়ারি জারি করা চিঠি কেন...
spot_img