Monday, March 2, 2026
31.9 C
Dhaka

তিতাসে বিএনপির চার নেতা বহিষ্কার

কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির আরও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (৭ ডিসেম্বর) রাতে মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃতরা নির্বাচনের সময় দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে অন্য প্রার্থীর সমর্থনে সক্রিয় ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—মজিদপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল রহমান, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম ভূঁইয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. সুমন মোল্লা এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোকবুল পাঠান।

তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাঁরা অন্য প্রার্থীর পক্ষে কাজ করেছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে তাঁদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

দলীয় নেতারা জানান, নির্বাচনী সময়ে শৃঙ্খলা রক্ষা ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নলডাঙ্গায় জালে আটকা পেঁচা উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে পরে...

রাজশাহীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর আদিব...

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে।...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর...

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুঁড় গ্রামে কপোতাক্ষ নদের...

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় আরও এক আসামি স্বীকারোক্তি

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার মামলায় আরও এক...

চট্টগ্রামে ধারাবাহিক গুলির ঘটনায় প্রশিক্ষিত শুটারের সংশ্লিষ্টতা

চট্টগ্রাম নগর ও জেলায় সাম্প্রতিক একাধিক গুলির ঘটনায় প্রশিক্ষিত...

রমজানজুড়ে মাইসাহেবা জামে মসজিদে গণইফতার

রমজান মাসজুড়ে শেরপুর শহরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গণে...

আমিরাতে হামলায় বড়লেখার প্রবাসী নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক...

লোহাগাড়ায় সূর্যমুখীর খেতে দর্শনার্থীদের ভিড়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের একটি একসময়কার অনাবাদি জমি...

ধ্বংসস্তূপে শিল্পভাষা, হামলার স্মৃতি সামনে আনল ‘আলো’

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলোর...

বাঁশখালীতে অভিযান ফাঁসের দায়ে তিনজনের সাজা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে পাহাড়ি জমির মাটি কাটার সঙ্গে...
spot_img

আরও পড়ুন

নলডাঙ্গায় জালে আটকা পেঁচা উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মাধনগর এলাকায় জালে আটকা...

রাজশাহীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর আদিব (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার...

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির ঘোষণা দেওয়া হয়। বদলির তালিকা: এম...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৬(গ) ধারা নিয়ে রুল দিয়েছেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ...
spot_img