Monday, March 2, 2026
31.9 C
Dhaka

আমিরাতে হামলায় বড়লেখার প্রবাসী নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সালেহ আহমদ দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করতেন। গত বছর দেশে এসে চার মাস আগে আবার কর্মস্থলে ফিরে যান। তাঁর আর জীবিত অবস্থায় দেশে ফেরা হলো না।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলার ঘটনায় তিনি মারা যান। হামলার সময় তিনি পানির ট্যাংকার নিয়ে দায়িত্ব পালন করছিলেন।

সালেহ আহমদের বাড়ি বড়লেখা উপজেলার গাজিটেকা (বাঁশতলা) গ্রামে। দেশে তিনি সালেহ আহমদ নামে পরিচিত হলেও প্রবাসে তাঁর নাম ছিল আহমদ আলী। প্রায় ৩৫ বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার ইফতারের পর কোনো এক সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তাঁর গাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আজমান শহরেই তাঁর ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদ থাকেন। তাঁরাই পরিবারের সদস্যদের মৃত্যুসংবাদ জানান।

সালেহর ছোট ভাই জাকির হোসেনের স্ত্রী শেলি বেগম বলেন, গত বছর তিনি দেশে এসেছিলেন এবং প্রায় চার মাস আগে আবার দুবাই ফিরে যান। ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সর্বশেষ তিনি স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। পরদিন শনিবার রাতেই পরিবার তাঁর মৃত্যুর খবর পায়।

শেলি বেগম জানান, রাত ১০টার দিকে প্রথমে তাঁরা বোমা হামলার খবর পান। তবে বিষয়টি নিশ্চিত হতে সময় লাগে। আজমান শহরে থাকা দুই ভাই স্থানীয় হাসপাতালে গেলেও তাঁরা ভাইকে দেখতে পাননি। পরে কফিলের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাঁর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার আগে সালেহ আহমদ ভাইদের কাছে একটি ভয়েস রেকর্ড পাঠিয়ে জানিয়েছিলেন, রাত ১০টার দিকে কথা বলবেন। কিন্তু তার আগেই বোমা হামলায় তিনি মারা যান।

সালেহ আহমদের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে দেশে বসবাস করছেন। তাঁর মৃত্যুসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, পুলিশ সালেহ আহমদের বাড়িতে গিয়েছিল। পরিবারের সূত্রে মৃত্যুর বিষয়টি সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে।...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর...

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুঁড় গ্রামে কপোতাক্ষ নদের...

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় আরও এক আসামি স্বীকারোক্তি

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার মামলায় আরও এক...

চট্টগ্রামে ধারাবাহিক গুলির ঘটনায় প্রশিক্ষিত শুটারের সংশ্লিষ্টতা

চট্টগ্রাম নগর ও জেলায় সাম্প্রতিক একাধিক গুলির ঘটনায় প্রশিক্ষিত...

তিতাসে বিএনপির চার নেতা বহিষ্কার

কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের...

রমজানজুড়ে মাইসাহেবা জামে মসজিদে গণইফতার

রমজান মাসজুড়ে শেরপুর শহরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গণে...

লোহাগাড়ায় সূর্যমুখীর খেতে দর্শনার্থীদের ভিড়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের একটি একসময়কার অনাবাদি জমি...

ধ্বংসস্তূপে শিল্পভাষা, হামলার স্মৃতি সামনে আনল ‘আলো’

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলোর...

বাঁশখালীতে অভিযান ফাঁসের দায়ে তিনজনের সাজা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে পাহাড়ি জমির মাটি কাটার সঙ্গে...

আব্বাসীয় বিপ্লব ও মঙ্গোল আগ্রাসন

ইতিহাসের পাতায় ১১ রমজান এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই দিনে...

ঘরোয়া উপকরণে বানান নরম গুলাব জামুন

রসগোল্লা থেকে পান্তুয়া—মিষ্টির প্রতি বাঙালির ভালোবাসা চিরকালীন। তবে স্বাস্থ্য...
spot_img

আরও পড়ুন

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির ঘোষণা দেওয়া হয়। বদলির তালিকা: এম...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৬(গ) ধারা নিয়ে রুল দিয়েছেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর ভিড় কম ছিল। এবার মেলার চিত্র আগের বছরের থেকে আলাদা। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা প্যাভিলিয়ন...

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খামারে বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদের আভা ছড়িয়ে আছে। সবুজ পাতার ওপর দিয়ে উঁকি দিচ্ছে, হাসছে...
spot_img