Monday, March 2, 2026
31.9 C
Dhaka

লোহাগাড়ায় সূর্যমুখীর খেতে দর্শনার্থীদের ভিড়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের একটি একসময়কার অনাবাদি জমি এখন রঙিন সূর্যমুখীর সমারোহে ভরে উঠেছে। কৃষক শাহাদাত হোছাইনের উদ্যোগে পতিত জমিতে গড়ে ওঠা এই সূর্যমুখী খেত স্থানীয়দের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে। ফুল ফোটার মৌসুমে প্রতিদিনই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাকালে জমিটিতে পানি জমে থাকত আর শুষ্ক মৌসুমে আগাছায় ভরে যেত। সেই জমিতে এবার সারি সারি সূর্যমুখী চাষ করে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন ৫১ বছর বয়সী কৃষক শাহাদাত হোছাইন। তিনি জানান, ফুল থেকে বীজ সংগ্রহ করে তেল উৎপাদনের মাধ্যমে এ মৌসুমে প্রায় তিন লাখ টাকা আয়ের আশা করছেন।

শাহাদাত হোছাইনের বাড়ি সুফিনগর গ্রামে। একসময় তিনি তামাক চাষ করতেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিরুৎসাহ ও প্রণোদনার কারণে বিকল্প ফসল চাষে আগ্রহী হন। চলতি মৌসুমে উপজেলা কৃষি কার্যালয় থেকে ২ কেজি সূর্যমুখী বীজ ও ৮০ কেজি সার প্রণোদনা হিসেবে পান। প্রায় তিন মাস আগে ৪০ শতক জমিতে বপন করা হয় বীজ। প্রণোদনার বাইরে তাঁর খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা।

শাহাদাত বলেন, ‘এই বাগানে প্রায় ২০ হাজার গাছ রয়েছে। আশা করছি ৮০০ লিটার তেল উৎপাদন হবে। প্রতি লিটার তেলের বাজারদর ৪০০ টাকা। সে হিসেবে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা বিক্রি হওয়ার কথা। আশা করছি ভালো লাভ হবে।’

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বাতাসে দুলছে হলুদ সূর্যমুখী। ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। দর্শনার্থীদের কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। সড়কের পাশে হওয়ায় পথচারীরাও সহজেই খেতে ঢুকে পড়ছেন।

ঘুরতে আসা তরুণ জাবেদ হোসেন বলেন, ‘আমাদের উপজেলায় এটিই সবচেয়ে বড় সূর্যমুখীর খেত। সময় পেলেই এখানে চলে আসি। মন ভালো হয়ে যায়। ফুলের সঙ্গে অনেক ছবি তুলেছি। গত সপ্তাহে পরিবারের সবাইকে নিয়ে এসেছিলাম।’

দর্শনার্থীদের আগ্রহে খুশি শাহাদাত হোছাইন বলেন, ‘প্রতিদিন বাগানে অনেক দর্শনার্থী আসেন। তাঁরা ভেতরে ঢুকে ছবি তোলেন। সড়কের পাশে হওয়ায় পথচারীদের কেউ কেউ হুট করে খেতে নেমে পড়েন। এতে কিছু গাছ নষ্ট হয়। কিছুটা ক্ষতি হলেও কাউকে বাধা দিই না। দর্শনার্থীদের আনন্দেই আমিও আনন্দ পাই।’

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, তেল উৎপাদনের লক্ষ্যে চলতি বছর প্রণোদনার মাধ্যমে লোহাগাড়ায় তিন একর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। ভোজ্যতেল হিসেবে সূর্যমুখী তেলের চাহিদা ভালো থাকায় কৃষকেরা লাভবান হচ্ছেন। একই সঙ্গে কৃষিজমির ব্যবহার ও এলাকার সৌন্দর্যও বাড়ছে। ভবিষ্যতে এ চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে।...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর...

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুঁড় গ্রামে কপোতাক্ষ নদের...

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় আরও এক আসামি স্বীকারোক্তি

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার মামলায় আরও এক...

চট্টগ্রামে ধারাবাহিক গুলির ঘটনায় প্রশিক্ষিত শুটারের সংশ্লিষ্টতা

চট্টগ্রাম নগর ও জেলায় সাম্প্রতিক একাধিক গুলির ঘটনায় প্রশিক্ষিত...

তিতাসে বিএনপির চার নেতা বহিষ্কার

কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের...

রমজানজুড়ে মাইসাহেবা জামে মসজিদে গণইফতার

রমজান মাসজুড়ে শেরপুর শহরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গণে...

আমিরাতে হামলায় বড়লেখার প্রবাসী নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক...

ধ্বংসস্তূপে শিল্পভাষা, হামলার স্মৃতি সামনে আনল ‘আলো’

রাজধানীর কারওয়ান বাজারে সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলোর...

বাঁশখালীতে অভিযান ফাঁসের দায়ে তিনজনের সাজা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে পাহাড়ি জমির মাটি কাটার সঙ্গে...

আব্বাসীয় বিপ্লব ও মঙ্গোল আগ্রাসন

ইতিহাসের পাতায় ১১ রমজান এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই দিনে...

ঘরোয়া উপকরণে বানান নরম গুলাব জামুন

রসগোল্লা থেকে পান্তুয়া—মিষ্টির প্রতি বাঙালির ভালোবাসা চিরকালীন। তবে স্বাস্থ্য...
spot_img

আরও পড়ুন

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির ঘোষণা দেওয়া হয়। বদলির তালিকা: এম...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৬(গ) ধারা নিয়ে রুল দিয়েছেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর ভিড় কম ছিল। এবার মেলার চিত্র আগের বছরের থেকে আলাদা। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা প্যাভিলিয়ন...

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খামারে বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদের আভা ছড়িয়ে আছে। সবুজ পাতার ওপর দিয়ে উঁকি দিচ্ছে, হাসছে...
spot_img