Saturday, February 28, 2026
31.8 C
Dhaka

শ্রমমন্ত্রী সতর্ক করে বললেন, লুটপাটকারীদের ছাড় নয়

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুক্রবার বলেছেন, সনাতন পদ্ধতিতে পাথর তোলার বিষয়ে আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এক ছটাক বালু-পাথরও স্থানান্তর করা যাবে না।

সভায় মন্ত্রী আরও বলেন, “যত বড় প্রভাবশালীই হোক না কেন, যাঁরা বালু-পাথর লুটপাটে জড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সতর্ক করে জানান, নির্বাচনী এলাকার কোয়ারিগুলো থেকে কেউ অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বালু-পাথর লুটপাট রোধে বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে বিজিবি থেকেও একটি প্লাটুন দায়িত্বে আসবে। এছাড়া পাথর কোয়ারিগুলোর জন্য দু-এক দিনের মধ্যে আলাদা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, যাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “যদি কোনো প্রভাবশালী-টভাবশালী অবৈধ কর্মকাণ্ডে জড়ায়, সরাসরি আমাকে জানান। গভীর রাতে চোর-পুলিশ খেলা চললে সেটারও ব্যবস্থা নেওয়া হবে। কেউ টের পাবে না।”

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে পাথর চুরি শুরু হয়। ধীরে ধীরে লুটপাট বেড়ে গিয়ে ২০২৫ সালের আগস্টের প্রথম সপ্তাহে রীতিমতো গণলুট হয়। এ সময়ে দেশ-বিদেশে পর্যটনকেন্দ্র হিসেবে সুপরিচিত সাদাপাথরের প্রায় ৮০ শতাংশ লুটপাট হয়ে যায়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দরকার হলে আবার রাজপথে নামবো: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম...

রোজা অবস্থায় বমি হলে করণীয়

রমজান মাসে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে...

শিক্ষার্থীদের দাবি: মব কালচার দমন করতে হবে শক্ত হাতে

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে অনুষ্ঠিত ব্যতিক্রমী...

আত্মীয়দের ফিতরা দেওয়ার নিয়ম

সমাজের দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করতে...

ছুটির দিনে বইমেলা ফাঁকা ও মনমরা

ছুটির দিনে অমর একুশে বইমেলা সাধারণত উৎসবমুখর হয়। কিন্তু...

পাবনায় হাসপাতাল ও ছিন্নমূলের জন্য বিনা মূল্যে সাহরি বিতরণ

পাবনায় রমজানের প্রথম প্রহরে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের জন্য...

ইফতারে সুস্বাদু ডিম চপ বানানোর সহজ পদ্ধতি

ইফতারে এক পদের চপ না থাকলে মন খারাপ লাগে।...

মৌলভীবাজারে বিরল হলুদ শিমুলের উজ্জ্বল প্রদর্শনী

মৌলভীবাজার সদর উপজেলার আজমেরু গ্রামে বার্ড পার্ক অ্যান্ড ইকো...

চিকিৎসকের মতে, নিয়মিত ওষুধে কিশোর সেরে উঠতে পারবে

মৌলভীবাজারের কুলাউড়ার নতুনপাড়া এলাকায় কিশোর জিহাদ আহমদ (১৬) মানসিক...

দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি

বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত। বিশেষজ্ঞরা মনে করেন,...

রাউজানে মুখোশধারী মোটরসাইকেল আরোহীদের ধারাবাহিক হত্যাকাণ্ড

চট্টগ্রামের রাউজান এলাকায় সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ডে একই ধরনের কৌশল...

রমজানে সাহরির ঘরোয়া রেসিপি

রমজানের সাহরিতে সহজপাচ্য ও সুস্বাদু খাবার খেতে চান অনেকেই।...

ফরিদপুরের সালথায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের সালথায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের...

খাগড়াছড়িতে নদীর পাড়ে সূর্যমুখীর বাগান, টিকিট বিক্রিতে কৃষকদের বাড়তি আয়

খাগড়াছড়ির বটতলী ও খবংপুড়িয়া এলাকায় নদীর পাড়ে সূর্যমুখীর দুই...
spot_img

আরও পড়ুন

দরকার হলে আবার রাজপথে নামবো: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশে হাসিনাতন্ত্র আর ফিরে আসতে দেয়া হবে না। প্রয়োজনে আবার রাজপথে নামা হবে এবং...

রোজা অবস্থায় বমি হলে করণীয়

রমজান মাসে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে অনেক সময় রোজাদাররা অসুস্থতা, মাথা ঘোরা বা বমির মতো সমস্যায় পড়েন। এমন পরিস্থিতিতে রোজা ভেঙে...

শিক্ষার্থীদের দাবি: মব কালচার দমন করতে হবে শক্ত হাতে

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে অনুষ্ঠিত ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ প্রদর্শনীর ১১তম দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদর্শনী পরিদর্শন...

আত্মীয়দের ফিতরা দেওয়ার নিয়ম

সমাজের দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করতে সাদাকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। রমজান ও ঈদের সঙ্গে সম্পৃক্ত এই ওয়াজিব আমল ঈদের নামাজের...
spot_img