Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন। ২০ শতক জমিতে আলু চাষ করা মো. হারুন বলেন, প্রতি কেজি আলু ১৮ টাকায় বিক্রি করেছেন, অথচ উৎপাদন খরচ কেজি প্রতি ২০ টাকা। ৬০০ কেজি আলু বিক্রি করেও প্রায় ১ হাজার ২০০ টাকা লোকসান হয়েছে।

একই সমস্যা দেখা দিয়েছে অন্যান্য কৃষকের ক্ষেতেও। সম্প্রতি ১০০ টাকায় ৬ কেজি আলু বিক্রি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকরা বলছেন, চট্টগ্রামে বিভিন্ন জেলার আলু বাজারে আসার কারণে দাম কমে যাচ্ছে।

চট্টগ্রামে ডায়মন্ড (বারি-৭), কার্ডিনাল (বারি-৮) ও স্থানীয় দোহাজারী জাতের আলু চাষ হয়। ডায়মন্ড ও কার্ডিনাল জাতের দাম কম থাকলেও দোহাজারী আলুর বাজার তুলনামূলক ভালো। অনেক কৃষক অপরিপক্ব বীজ ব্যবহার ও রোগবালাইয়ের কারণে উৎপাদন কম পাচ্ছেন। ফলন খরচ ২০–২৫ টাকা কেজি হলেও বর্তমান বাজারদরে সেই খরচও উঠছে না।

চট্টগ্রামে রবি মৌসুমে আলু চাষ হয়। পাঁচ বছরে আবাদ কমে প্রায় ২১ শতাংশ এবং উৎপাদন কমেছে ২৮ শতাংশ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩ হাজার ৩১৬ টন উৎপাদন হয়েছে, লক্ষ্যমাত্রা ৩ হাজার ৭৫০ টন।

কৃষি অর্থনীতিবিদদের মতে, আলুচাষিদের টিকিয়ে রাখতে মানসম্মত বীজ, সমন্বিত রোগবালাই ব্যবস্থাপনা, সংরক্ষণ ব্যবস্থা ও সহজ শর্তে হিমাগার সুবিধা নিশ্চিত করা জরুরি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অবৈধ বিজ্ঞাপন সরিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

রংপুর নগরীতে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা...

খুলনা–১: জামায়াতের হিন্দু প্রার্থী নির্বাচনে হেরে গেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াত হিন্দু...

১৭ বছর পরও পিলখানা হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর,...

রাস্তায় থাকা রোজাদারের জন্য খোলা মানবিক আয়োজন

খুলনার ব্যস্ততম শিববাড়ী মোড়ে মঙ্গলবার ফুটপাতে ১২০ জন রোজাদারের...

রমজান উপলক্ষে কারওয়ান বাজারে নিত্যপণ্যে লাভ ৪০-৫০ শতাংশ কমানো হবে

রমজান মাসকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন...

রাজশাহী মেডিকেল কলেজে লিফট সরবরাহে জালিয়াতির অভিযোগ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে স্থাপনের জন্য সরবরাহ...

এআই কণ্ঠ নকলের ঝুঁকি বাড়ছে

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবন সহজ করলেও এর...

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি...

প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় বাবাকে

কক্সবাজারের রামু উপজেলায় কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি...

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল...
spot_img

আরও পড়ুন

অবৈধ বিজ্ঞাপন সরিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

রংপুর নগরীতে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৪...

খুলনা–১: জামায়াতের হিন্দু প্রার্থী নির্বাচনে হেরে গেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াত হিন্দু ভোটার আকৃষ্ট করতে হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছিলেন। তবে এই কৌশল ভোটের মাঠে কার্যকর...

১৭ বছর পরও পিলখানা হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর, বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দুটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের মূল মামলায় বিচারিক আদালত...

রাস্তায় থাকা রোজাদারের জন্য খোলা মানবিক আয়োজন

খুলনার ব্যস্ততম শিববাড়ী মোড়ে মঙ্গলবার ফুটপাতে ১২০ জন রোজাদারের জন্য ইফতার আয়োজন করা হয়। খুলনা ফুড ব্যাংক ও খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকেরা প্রতিদিন নগরের...
spot_img