Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন এবং পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কেওডালা এলাকায় সাজিদ নামের এক যুবকের সঙ্গে দুলালের ছেলে ওসমান গণির কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বিষয়টি সাজিদ তাঁর পরিবারকে জানায়। পরে সাজিদের আত্মীয়-স্বজনেরা দুলালের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে।

দুলালের পরিবারের অভিযোগ, সাজিদের স্বজনেরা প্রথমে ওসমান গণিকে মারধর করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে দুলাল মিয়াকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বন্দর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসমান গণি অভিযোগ করেন, বাড়ির সীমানাপ্রাচীর বেয়ে সাজিদ এসে তাঁর বাবার পিঠে থাপ্পড় দেন। তিনি দুষ্টুমি করে পাল্টা থাপ্পড় দিলে সাজিদ বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে তারা এসে তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।6

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সোলমেট কি বাস্তব নাকি কল্পনা

ভালোবাসা নিয়ে মানুষের বিশ্বাসের বড় একটি অংশ জুড়ে আছে...

অবৈধ বিজ্ঞাপন সরিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

রংপুর নগরীতে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা...

খুলনা–১: জামায়াতের হিন্দু প্রার্থী নির্বাচনে হেরে গেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াত হিন্দু...

১৭ বছর পরও পিলখানা হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর,...

রাস্তায় থাকা রোজাদারের জন্য খোলা মানবিক আয়োজন

খুলনার ব্যস্ততম শিববাড়ী মোড়ে মঙ্গলবার ফুটপাতে ১২০ জন রোজাদারের...

রমজান উপলক্ষে কারওয়ান বাজারে নিত্যপণ্যে লাভ ৪০-৫০ শতাংশ কমানো হবে

রমজান মাসকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন...

রাজশাহী মেডিকেল কলেজে লিফট সরবরাহে জালিয়াতির অভিযোগ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে স্থাপনের জন্য সরবরাহ...

এআই কণ্ঠ নকলের ঝুঁকি বাড়ছে

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবন সহজ করলেও এর...

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন।...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি...
spot_img

আরও পড়ুন

সোলমেট কি বাস্তব নাকি কল্পনা

ভালোবাসা নিয়ে মানুষের বিশ্বাসের বড় একটি অংশ জুড়ে আছে ‘সোলমেট’ ধারণা। ভ্যালেন্টাইনস ডে ঘিরে এই বিশ্বাস আরও জোরালো হয়—কোথাও একজন নিখুঁত মানুষ অপেক্ষা করছে,...

অবৈধ বিজ্ঞাপন সরিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

রংপুর নগরীতে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৪...

খুলনা–১: জামায়াতের হিন্দু প্রার্থী নির্বাচনে হেরে গেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াত হিন্দু ভোটার আকৃষ্ট করতে হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছিলেন। তবে এই কৌশল ভোটের মাঠে কার্যকর...

১৭ বছর পরও পিলখানা হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর, বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দুটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের মূল মামলায় বিচারিক আদালত...
spot_img