Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো আনুষ্ঠানিক প্যানেল ছাড়াই অংশ নিয়ে ১৫টি পদের মধ্যে আটটিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। বাকি ছয়টি পদে জয়ী হয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। প্যানেল ঘোষণা করলেও জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীদের কেউ নির্বাচিত হতে পারেননি।

মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে দিনব্যাপী চলার পর রাতভর ভোট গণনা শেষে দিবাগত রাত ৩টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে মোট ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা পুরো প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে এবং পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানান।

নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ দুটি গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থী আইনজীবীদের কোনো প্রার্থী ছিল না। বাকি ১২টি পদের মধ্যে চারটিতে বিএনপিপন্থীরা এবং আটটিতে আওয়ামীপন্থীরা জয়ী হন।

বিএনপিপন্থী বিজয়ীরা হলেন সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্যা, সহসভাপতি পদে আবদুল মজিদ চৌধুরী, সহসম্পাদক পদে ফখরুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে মোশারফ হোসাইন এবং সদস্য পদে জাফর আহমেদ।

আওয়ামীপন্থী বিজয়ীদের মধ্যে রয়েছেন সহসভাপতি পদে আবুল খায়ের, সহসম্পাদক পদে চাঁদমনি মোহন, সাংস্কৃতিক সম্পাদক পদে জামাল উদ্দিন, অডিট সম্পাদক পদে রাকিবুল হাসান এবং সদস্য পদে আজহার উদ্দিন, মো. ইউসুফ, মো. ইউসুফ মানিক ও আবদুল্লাহ আল নোমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে জয়ী হয়েছেন নুরুল হুদা।

আওয়ামীপন্থী আইনজীবীদের জয়ের বিষয়ে জানতে চাইলে জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মুহাম্মাদ মাহমুদুল হক সুজন বলেন, আওয়ামী আইনজীবী পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেল দেওয়া হয়নি। তবে প্যানেল ছাড়াই দলীয় সমর্থনপ্রাপ্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এর মধ্যে আটজন নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বলেন, দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এবং পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন।...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি...

প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় বাবাকে

কক্সবাজারের রামু উপজেলায় কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি...

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা...

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের...
spot_img

আরও পড়ুন

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার দিকে এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। বিস্ফোরণের পরে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে তারা বনানীর সামরিক কবরস্থানে...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন। ২০ শতক জমিতে আলু চাষ করা মো. হারুন বলেন, প্রতি কেজি আলু ১৮ টাকায় বিক্রি...
spot_img