Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে মিলল কৃষকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব দুর্গাপুর গ্রামের ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশের একটি কৃষিজমিতে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম চৌধুরী মিয়া (৪০)। তিনি ওই গ্রামের আমিনুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি জমিতে ফেলে রেখে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। লাশ উদ্ধারের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। ঘটনাটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে আমরা তদন্ত করছি।’

নিহতের বড় বোন আলেয়া বেগম জানান, তাঁর ভাই কৃষিকাজের পাশাপাশি সেচ মেশিন ভাড়া দেওয়ার কাজ করতেন। বিভিন্ন কৃষকের জমিতে সেচ দেওয়ার কাজ করতেন তিনি। হত্যাকাণ্ডের বিষয়ে পরিবারের সন্দেহ দুই প্রতিবেশীর ওপর। দুই দিন আগে তাঁদের সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বিচার দাবি করে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পরিবারের সদস্যরা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন।...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি...

প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় বাবাকে

কক্সবাজারের রামু উপজেলায় কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি...

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা...

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের...
spot_img

আরও পড়ুন

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার দিকে এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। বিস্ফোরণের পরে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে তারা বনানীর সামরিক কবরস্থানে...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন। ২০ শতক জমিতে আলু চাষ করা মো. হারুন বলেন, প্রতি কেজি আলু ১৮ টাকায় বিক্রি...
spot_img