Tuesday, February 24, 2026
30.5 C
Dhaka

প্রান্তিক জনপদ থেকে স্বাস্থ্য ক্যাডারে নজির স্থাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছয় সাবেক শিক্ষার্থী ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাঁরা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। একই বিদ্যালয় থেকে একসঙ্গে ছয়জন চিকিৎসকের সরকারি স্বাস্থ্যসেবায় যুক্ত হওয়ায় এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী মো. আনোয়ার রহমান (২০০৯), নির্জনা রাউত (২০১২), অনন্যা সরকার (২০১৩) এবং আনিসুর রহমান, নিশাদ ফারহানা ও জয়িতা দাস (২০১৪) ৪৮তম (বিশেষ) বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পান।

আনিসুর রহমান নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের ফজলুর রহমান ও রওশন আরা বেগমের ছেলে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি। আনিসুর রহমান বলেন, ‘স্কুলের পাঠ শেষ করার আগেই বাবার আকস্মিক মৃত্যু, তারপর বাকি জীবন উনার প্রতিটা স্বপ্নের পেছনে ছুটে চলা। এর ধারাবাহিকতায় সরকারি চাকরিতে যোগদান।’

নিশাদ ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন ও রায়হানা আক্তারের মেয়ে। গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। নিশাদ বলেন, ‘বছরের পর বছর নির্ঘুম রাত, অসংখ্য ত্যাগ, হতাশা আর অপেক্ষার ভেতর দিয়ে যে স্বপ্নটাকে আগলে রেখেছিলাম, আজ সেটাই বাস্তব। এই অর্জন শুধু আমার একার নয়—আমার মা–বাবা, পরিবার, শিক্ষক, সহপাঠী আর যারা নিঃশব্দে পাশে ছিলেন, সবার।’

জয়িতা দাস ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার সঞ্জিত কুমার দাস ও বীণা রাণী দাসের মেয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে পড়াশোনা শেষ করেন তিনি। জয়িতা বলেন, ‘আমার বাবা সারা জীবন চেয়েছিল আমরা তিন বোন যেন সরকারি চাকরি করি, বাবার স্বপ্ন পূরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’

অনন্যা সরকারও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন। তিনি উপজেলার জাটিয়া এলাকার অমরেশ সরকার ও বন্দনা রানী পালের মেয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি। অনন্যা বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।

নির্জনা রাউত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরহোসেনপুর গ্রামের তাপস চন্দ্র রাউত ও প্রতিমা রাণী রাউতের মেয়ে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে পড়াশোনা শেষ করেন তিনি। নির্জনা বলেন, ‘প্রথমবারেই বিসিএস হয়ে যাওয়ায় ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি আর নিজেকে ভাগ্যবান মনে করছি।’

মো. আনোয়ার রহমান কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া (থানা রোড) এলাকার মজিবুর রহমান ও মমতাজ রহমানের ছেলে। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি। এর আগে পরিবার পরিকল্পনা ক্যাডারে মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন। আনোয়ার বলেন, ‘আন্তরিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে এবং মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হওয়ার জন্য সবার কাছে দোয়া চাই।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী একই বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ায় আমরা সবাই খুবই আনন্দিত। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। দোয়া করি তারা সাফল্য অর্জন করুক, স্বপ্নের সমান বড় হোক। এই কৃতী শিক্ষার্থীদের আমি আহ্বান জানিয়েছি, তারা বিদ্যালয়ে এসে যেন বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সবার মন জয় করে নেয়া ৭ মাস বয়সি নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’

টোকিওর কাছাকাছি অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় ‘পাঞ্চ’ নামে সাত...

ভিডিও এআই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন হলিউড

চীনা একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে...

অটোরিকশা থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষার্থীর

কক্সবাজারের চকরিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে পড়ে...

ঢাকাসহ ৫ বিভাগে দু–এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ দুর্বল...

চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিন, তদন্ত কমিটি গঠন

নগরের হালিশহরের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনে ঘটে যাওয়া...

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী...

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

দাউদকান্দি, কুমিল্লা: জীবিকার তাগিদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা মেহেদী...

রমজানের প্রথম দশকের তাৎপর্য

রমজান মাস মুসলমানদের জন্য ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য...

দুর্নীতি তদন্তে র‍্যাবের সাবেক ডিজির ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ ও...

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি সংঘর্ষ

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

উপদেষ্টাদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা...

গ্রেপ্তারের পর কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কার

জয়পুরহাটের কালাইয়ে এক কৃষকের খেত থেকে জোরপূর্বক শর্ষে কেটে...

বেতন না পেয়ে মিরপুর-১১ সড়কে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুর এলাকায় বকেয়া বেতন–ভাতা পরিশোধের দাবিতে একটি পোশাক...

পুলিশ সংস্কার দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ অভিযোগে...
spot_img

আরও পড়ুন

সবার মন জয় করে নেয়া ৭ মাস বয়সি নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’

টোকিওর কাছাকাছি অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় ‘পাঞ্চ’ নামে সাত মাস বয়সি একটি জাপানি ম্যাকাক শাবক বেশিদিন কোনো সঙ্গী পায়নি। জন্মের পরপরই তার মা তাকে...

ভিডিও এআই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন হলিউড

চীনা একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হলিউডে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা...

অটোরিকশা থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষার্থীর

কক্সবাজারের চকরিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে আটটার দিকে চকরিয়ার...

ঢাকাসহ ৫ বিভাগে দু–এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ দুর্বল হলেও আজ মঙ্গলবার ঢাকা বিভাগসহ পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ...
spot_img