Sunday, February 22, 2026
32 C
Dhaka

চকরিয়ায় হত্যাকাণ্ড ঢাকতে ডাকাতির নাটকের অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নেওয়ার পর এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার–সংলগ্ন সড়কে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ মুজিব (৪৫) কাকারা ইউনিয়নের কসাইপাড়া এলাকার মৃত ফকির আহমদের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন—মো. মোজাম্মেল (৪৫), তিনি মৃত মো. কালুর ছেলে; এবং মোহাম্মদ খোরশেদ (৪০), তিনি লোটনী এলাকার গোলাম কাদেরের ছেলে। আহত দুজন বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আটক মোহাম্মদ আরিফ (২৮) একই এলাকার মোহাম্মদ জহিরের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, মুজিবকে হত্যার পর ঘটনাটি ডাকাতি বলে এলাকায় প্রচার করার চেষ্টা করেন তিনি। তাঁর বক্তব্যে অসংগতি থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ইফতারের কথা বলে মুজিবকে বাড়ি থেকে ডেকে নেন আরিফ। পরে তাঁরা শাহ ওমর মাজার এলাকায় যান। রাত আটটার দিকে ফেরার পথে সেবাখোলা ডুমচিতা পুকুর–সংলগ্ন সড়কে মুজিবের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ। এরপর তাঁর মরদেহ পাশের একটি তামাকখেতে ফেলে রাখা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ড আড়াল করতে ডাকাতির নাটক সাজানো হয়। এ সময় সড়ক দিয়ে যাওয়া আরও দুজন পথচারীকেও জিম্মি করা হয়। তাঁদের হাত-পা বেঁধে একই তামাকখেতে ফেলে রাখা হয়। পরে আরিফ স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে দাবি করেন, তাঁরা ডাকাতের কবলে পড়েছিলেন এবং তিনি কোনোভাবে পালিয়ে এসেছেন। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক মুজিবকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে।

ওসি মনির হোসেন বলেন, ‘আরিফ নিজেকে বাঁচাতে ডাকাতির ঘটনাটি প্রচার করেছেন। আরিফের সঙ্গে মুজিবের পূর্ববিরোধ ছিল। এই বিরোধের জেরে আরিফের হাতের একটি আঙুলও কাটা পড়ে। আরিফ এই শত্রুতাকে স্বাভাবিক সম্পর্কে নামিয়ে আনার পর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার...

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন মন্ত্রী মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

জায়েদ খানের সঙ্গে মুখোমুখি আড্ডায় কাজী মারুফ

ঢালিউডের প্রখ্যাত অভিনেতা কাজী মারুফ, যিনি এক সময় ‘ইতিহাস’...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত...

প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন, জামালপুরে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমিকার বাবার করা অপহরণ মামলায় যুবক...

পুরোনো টুথব্রাশ কেন ক্ষতিকর

দাঁত সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করার গুরুত্ব সবাই...

২৯ বছর পরও ঝুলে আছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, পাশে থাকা ১১ কোটি টাকার ট্রমা সেন্টার এখনো চালু হয়নি

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার...

এপস্টেইনকে পেন্টাগন–এফবিআই ভবন কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল: রিপোর্ট

দণ্ডপ্রাপ্ত প্রয়াত শিশু যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনকে ২০১৬ সালে...

চবির শিক্ষার্থী তন্ময় দত্ত মিশুর প্রথম কাব্যগ্রন্থ ‘পরিশুদ্ধ’ প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী তন্ময় দত্ত মিশুর...
spot_img

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল বিষয়ক...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। পুলিশি পাহারায় নির্ধারিত সময়ের জন্য...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী রমজান মাসে বিয়ে করা নিষিদ্ধ নয় এবং এতে...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি...
spot_img