Friday, February 20, 2026
23 C
Dhaka

হত্যা মামলার বাদীর ওপর হামলার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক কলেজছাত্র নিহতের ঘটনায় করা মামলার বাদীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আদিল খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মো. সুজন মিয়া। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) তিনি মির্জাপুর থানায় এ অভিযোগ দাখিল করেন।

থানা-পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন কলেজছাত্র ইমন। তিনি ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান। ঘটনার প্রায় ১৭ মাস পর গত বছরের ৩০ ডিসেম্বর উপজেলার ভানুয়াবহ গ্রামের বাসিন্দা মো. সুজন মিয়া টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা করার আবেদন করেন। আদালতের বিচারক মো. গোলাম মাহবুব খান ১ জানুয়ারি মামলাটি আমলে নিয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। ওই মামলায় মো. আদিল খান ৩১ নম্বর আসামি।

অভিযোগে সুজন মিয়া উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে তাঁর ৩৫ দিন বয়সী ভাতিজার জন্মনিবন্ধন করাতে তিনি গোড়াই ইউপি কার্যালয়ে যান। সেখানে উপস্থিত আদিল খান তাঁর কাছে মামলা করার কারণ জানতে চান। পাশাপাশি মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার না করলে ইউপি কার্যালয় থেকে কোনো ধরনের সেবা দেওয়া হবে না বলেও জানান।

সুজন মিয়ার দাবি, জন্মসনদ সংক্রান্ত কাজে গেলে আদিল খান তাঁর ওপর চড়াও হন এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন এবং গলা চেপে ধরেন বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত মামলা প্রত্যাহার না করলে পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মো. আদিল খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তাকে অনুরোধ করে বলেছি, ভাই তুমি আহত হওয়ার পর তোমার যখন অভাব ছিল আমি তোমাকে আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহায়তা করেছি। আমার অপরাধ না থাকার পরও কেন তুমি মামলা করলে।’

তিনি আরও বলেন, ‘আমার নামে যে অভিযোগে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ছাত্র-জনতার আন্দোলনের ১৭ মাস পর কেন আমার নামে মামলা করল? আমি তো কোনো অপরাধ করিনি। ঘটনার দুই-তিন মাস পর মামলা করলে তা–ও চলত।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগটি পুলিশ গ্রহণ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শিশু কোরআন লেখক অরিনা

মাত্র দুই মাসে ৯ বছরের শিশু অরিনা সাফা খান...

কিস্তিতে জামদানি কেনার সুবিধা

ঐতিহ্যবাহী বাংলার জামদানি শাড়ি সাধারণত দামি হওয়ায় অনেকেই তা...

এক্সবক্স গেমের নতুন লঞ্চসমূহ

ভিডিও গেম প্ল্যাটফর্ম এক্সবক্সে চলতি সপ্তাহে (১৬ থেকে ২০...

নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে হাইকোর্টের একক বেঞ্চ

নির্বাচনসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য হাইকোর্ট বিভাগের একটি...

কুয়াকাটায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে চাঁদার দাবিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও...

রমজান মাসের জন্য শসা চিংড়ির সহজ রেসিপি

রমজান মাসের জন্য শসা চিংড়ির পদ তৈরির রেসিপি দিয়েছেন...

ব্রহ্মপুত্রের তীরে ছিনতাই, নিখোঁজ কলেজছাত্রের খোঁজে অভিযান

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর তীরে ঘুরতে গিয়ে ফেরার পথে ছিনতাইকারীর...

দুর্নীতির অভিযোগে বাসস এমডির বিরুদ্ধে তদন্ত শুরু

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান...

হেলিকপ্টারে কনে আগমন, রাজনগরে উৎসবের আমেজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে চড়ে এলেন চীনের...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলা: জামিন না পেয়ে কারাগারে রুপালী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের...

ইসলামে পর্দা-বিধান ও আজানের সম্পর্ক

প্রশ্নের উত্তরে জানা যায়, আজানের সময় নারীদের মাথা ঢেকে...

সাড়ে ১২ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, আদালতের আদেশ

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা...

বাড়িতেই সহজে পিটা ব্রেড বানানোর কৌশল

শেফ তানিয়া রাখি জানিয়েছেন, পিটা ব্রেড বাড়িতে সহজে তৈরি...

মধ্যপ্রাচ্যে রেকর্ড সংখ্যক বিমান শক্তি মোতায়েন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক দিনগুলোতে নজিরবিহীন সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র।...
spot_img

আরও পড়ুন

শিশু কোরআন লেখক অরিনা

মাত্র দুই মাসে ৯ বছরের শিশু অরিনা সাফা খান নিজ হাতে পুরো কোরআন শরিফ লিখেছেন। ১১৪টি সূরা সম্বলিত ৩০ পারার এই কোরআন পাণ্ডুলিপি বাঁধাইয়ের...

কিস্তিতে জামদানি কেনার সুবিধা

ঐতিহ্যবাহী বাংলার জামদানি শাড়ি সাধারণত দামি হওয়ায় অনেকেই তা কিনতে পারেন না। তবে বর্তমানে অনলাইন শপগুলোতে ঈদের সময় কিস্তিতে জামদানি কেনার সুবিধা দেওয়া হচ্ছে। শীতলক্ষ্যা...

এক্সবক্স গেমের নতুন লঞ্চসমূহ

ভিডিও গেম প্ল্যাটফর্ম এক্সবক্সে চলতি সপ্তাহে (১৬ থেকে ২০ ফেব্রুয়ারি) ২৬টি নতুন গেম মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গেমগুলো হলো ‘স্টার ট্রেক:...

নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে হাইকোর্টের একক বেঞ্চ

নির্বাচনসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য হাইকোর্ট বিভাগের একটি একক বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বেঞ্চ...
spot_img