Wednesday, February 18, 2026
25 C
Dhaka

গরিবদের জন্য ৫৯০ টাকার রমজান বিশেষ প্যাকেজ

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে আজ বুধবার দুপুরে টিসিবির পণ্য কিনতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে নয়টা থেকে উত্তর প্রান্তে রাস্তার পাশে বিভিন্ন এলাকার নারী-পুরুষ জনত্রিশেক স্থানীয়রা বাজারের ব্যাগ ও জাতীয় পরিচয়পত্র হাতে ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন। দ্রুত স্থানান্তর করে দক্ষিণ প্রান্তে মেলার মাঠে পণ্যবাহী ট্রাক পৌঁছালে সবার আনন্দ আর উত্তেজনা চোখে পড়ার মতো ছিল।

পণ্যবাহী ট্রাক পৌঁছার পর স্থানীয়রা পরিচয়পত্র জমা দিয়ে টিসিবির পণ্য গ্রহণ শুরু করেন। কেউ গৃহস্থালির কাজ থেকে বের হয়েছেন, কেউ বাচ্চাকে স্কুলে পাঠিয়ে এসেছেন, কেউ বা কাজ থেকে ছুটি নিয়ে উপস্থিত ছিলেন। প্রায় সোয়া দুই ঘণ্টা চলা অপেক্ষার পর ঘড়িতে পৌনে ১২টা নাগাদ ট্রাক দক্ষিণ প্রান্তে এসে পৌঁছালে হইহুল্লোড় শুরু হয়। টিসিবি কর্মীরা পরিচয়পত্র যাচাই শুরু করলে হুড়োহুড়ি কিছুটা কমে আসে।

জেলা টিসিবি কার্যালয় সূত্র জানায়, দিনাজপুরে গত মঙ্গলবার থেকে সুলভ মূল্যে পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ মার্চ পর্যন্ত জেলার ২৫-৩০টি স্থানে টিসিবির পণ্য সরবরাহ করা হবে। প্রতিদিন পাঁচটি স্থানে দুই হাজার মানুষ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা এবং আধা কেজি খেজুর মাত্র ৫৯০ টাকায় কিনতে পারবেন।

পণ্য কিনতে আসা ইয়াসমিন আক্তার বলেন, আমরা গরিব মানুষ। স্বামী নেই। এই টাকায় তেল, চিনি, ডালসহ প্রয়োজনীয় জিনিস কিনে রমজান মাসে উপকৃত হব। অন্য একজন স্থানীয়, শেফালী বেগম বলেন, বাজারে এ জিনিস কিনলে প্রায় ৯৫০ টাকা লাগত, টিসিবির প্যাকেজে ৫৯০ টাকায় আমরা ৩০০-৩৫০ টাকা বাঁচাতে পারছি।

স্থানীয়রা আরও দাবি করেছেন, স্থায়ী টিসিবি কার্ডের ব্যবস্থা না থাকায় প্রতি মাসে সুলভ মূল্যে পণ্য নেওয়া সম্ভব হচ্ছে না। শেফালী বেগম বলেন, গ্রামের অনেকের নামে কার্ড রয়েছে, তারা প্রতি মাসে কম দামে চাল, ডাল, তেল কিনতে পারেন। আমাদের পরিবার পাঁচজন, স্বামী হোটেল শ্রমিক, তাই আমরা উপকৃত হতে পারছি না।

দিনাজপুর টিসিবি ক্যাম্প অফিসের উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, পবিত্র রমজান উপলক্ষে ৫৯০ টাকার বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে। নিম্ন আয়ের মানুষরা উপকৃত হচ্ছেন। আগামী ২০ মার্চ পর্যন্ত এই সেবা চলবে। তিনি আরও জানান, জেলার ৩ লাখ ৩২ হাজার ৬৫৮ জনকে স্মার্ট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা, ইতিমধ্যে ২ লাখ ৩৬ হাজার মানুষ কার্ড পেয়েছেন। রমজান প্যাকেজ সকলের জন্য, যদিও কার্ডধারীরা এ প্যাকেজ গ্রহণে নিরুৎসাহিত করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২...

ফেব্রুয়ারির ১৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন...

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা...

ওসমান হাদির জবানবন্দি ট্রাইব্যুনালে আমলে নেওয়া হলো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ...

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তা

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবির বিষয়ে সরকার...

ইকবাল করিমের জেরায় প্রকাশ: জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ...

কোয়ান্টাম প্রযুক্তিতে ইন্টারনেট নিরাপত্তার নতুন দিগন্ত

বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় সাইবার হামলার ঝুঁকি যখন দিন দিন...

শামসুজ্জোহার স্মৃতির দিনে জাতীয় শিক্ষক দিবসের দাবি জোরালো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার শহীদ শামসুজ্জোহার স্মরণে জোহা স্মারক...

শিক্ষক নেতাদের অভিযোগ, নোবিপ্রবিতে নিয়োগ ও অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও...

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও নীরব শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি...

যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে?

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক...

ঈশ্বরগঞ্জের হাটবাজারে খাজনা আদায়ে কড়াকড়ির বার্তা

ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ হাটবাজারে...

১০ কোটি ১০ লাখ ডলার চুরির তদন্তে দীর্ঘসূত্রতা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনেও...

শিক্ষাক্রম পরিবর্তন নয়, হবে রিভিউ: এহছানুল হক

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন, দেশের...
spot_img

আরও পড়ুন

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চীনা নববর্ষ উদযাপনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে...

ফেব্রুয়ারির ১৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার বা ১.৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড় হিসেবে দেশে...

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে, ফলে দেশে রোজা শুরু হচ্ছে...

ওসমান হাদির জবানবন্দি ট্রাইব্যুনালে আমলে নেওয়া হলো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ...
spot_img