Wednesday, February 18, 2026
25 C
Dhaka

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও নীরব শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কর্মসূচির অংশ হিসেবে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাতগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।

পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী যা লিখেছেন তা নিচে তুলে ধরা হলো—

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম

‘ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

‘বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। যাঁদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এযাবৎকালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

‘আমি এবং আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করছি।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

হাবিবুল বাশার প্রস্তাব পেলেন প্রধান নির্বাচক পদে

সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক পদে...

বিহারে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত

ভারতের বিহার রাজ্যে খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি...

অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার: অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পরিবেশ ও...

অস্ট্রেলিয়ার বিদায়ে ভারতীয় তারকার খোঁচা, ডামিয়েন মার্টিনের জবাব

অস্ট্রেলিয়া এখন টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট থেকে বিদায়...

রমজানে পানিশূন্যতা এড়ানোর সহজ উপায়

গ্রীষ্মকালে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাসে রোজা রাখার...

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২...

ফেব্রুয়ারির ১৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন...

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা...

ওসমান হাদির জবানবন্দি ট্রাইব্যুনালে আমলে নেওয়া হলো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ...

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তা

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবির বিষয়ে সরকার...

ইকবাল করিমের জেরায় প্রকাশ: জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ...

কোয়ান্টাম প্রযুক্তিতে ইন্টারনেট নিরাপত্তার নতুন দিগন্ত

বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় সাইবার হামলার ঝুঁকি যখন দিন দিন...

শামসুজ্জোহার স্মৃতির দিনে জাতীয় শিক্ষক দিবসের দাবি জোরালো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার শহীদ শামসুজ্জোহার স্মরণে জোহা স্মারক...

গরিবদের জন্য ৫৯০ টাকার রমজান বিশেষ প্যাকেজ

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে আজ বুধবার দুপুরে টিসিবির পণ্য...
spot_img

আরও পড়ুন

হাবিবুল বাশার প্রস্তাব পেলেন প্রধান নির্বাচক পদে

সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক পদে প্রস্তাব পেয়েছেন। তবে তিনি এখনই কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাছে...

বিহারে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত

ভারতের বিহার রাজ্যে খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্তে ইতোমধ্যে অনুমোদন...

অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার: অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পরিবেশ ও অর্থনীতি নষ্ট করে এমন কোনো প্রকল্প বর্তমান সরকারের আমলে গ্রহণ করা হবে না। বিনিয়োগ হবে...

অস্ট্রেলিয়ার বিদায়ে ভারতীয় তারকার খোঁচা, ডামিয়েন মার্টিনের জবাব

অস্ট্রেলিয়া এখন টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট থেকে বিদায় নিয়েছে। ৫ দলের মধ্যে ৩ ম্যাচ খেলে তারা গ্রুপে চতুর্থ স্থানে আছে, আর সুপার এইট...
spot_img