Tuesday, February 17, 2026
30 C
Dhaka

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর প্রথমবার এমপি হয়েই পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজের প্রতিক্রিয়া জানান।

বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন তিনি।

প্রতিক্রিয়ায় খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।’ পরে তিনি আরও বলেন, ‘দল যে আস্থা দেখিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নিজের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় রাখব।’

১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী খন্দকার আবদুল মুক্তাদীরের বাড়ি সিলেট নগরের তোপখানা এলাকায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশায় ব্যবসায়ী হলেও সক্রিয় রাজনীতিতে তাঁর সম্পৃক্ততা শুরু হয় ২০১২ সাল থেকে। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি কখনো জনপ্রতিনিধি ছিলেন না। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পারিবারিকভাবেও তাঁর রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। তাঁর বাবা খন্দকার আবদুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খন্দকার আবদুল মুক্তাদীর। দলের প্রতি তাঁর নিষ্ঠা ও আনুগত্যের মূল্যায়ন তিনি পেয়েছেন। এ জন্য আমরা উচ্ছ্বসিত।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায়...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী...

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর...

সংসদীয় দলের বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ...

ইসলামের ইতিহাসে এক ব্যতিক্রমী মানবিক ঘটনা

ইসলামের শুরুর যুগে ইসলামের চরম বিরোধীদের মধ্যে আবু জাহেল...

নামাজের আগে অজুর নিয়ম ও করণীয়

অনেকে অজুকে শুধুমাত্র নামাজের আগে হাত-মুখ ধোয়া হিসেবে দেখেন।...
spot_img

আরও পড়ুন

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায় পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় নয় বছর আগের একটি ঘটনার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় আদালত এক আসামিকে ফাঁসির দণ্ড দেন এবং অপর আসামিকে খালাস দেন। ফাঁসির...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম (রিতা) প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হতেই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি নিয়ে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হিসেবে হাইকোর্টের...
spot_img