Tuesday, February 17, 2026
20 C
Dhaka

দীপু দাসের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ, বিচারে স্বস্তি হয়নি

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সঞ্চয়পত্র দীপুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দীপুর পরিবার সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার তথ্য জানায় এবং এ জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে পরিবার হত্যার বিচারের দাবিও জানিয়েছেন। সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

গত বছরের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে মরদেহকে বিবস্ত্র করে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহতের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে।

সংবাদ সম্মেলনে দীপু দাসের মা শেফালী রানী দাস বলেন, সরকারের কাছ থেকে ২৫ লাখ টাকা পেয়েছেন। তিনি চান, সরকারের মাধ্যমে দীপুর স্ত্রীর জন্য একটি চাকরির ব্যবস্থা করা হোক। তিনি আরও বলেন, যাঁরা অপরাধী, তাঁরা এখনও গ্রেপ্তার হননি। বিচারের অগ্রগতিতেও তারা সন্তুষ্ট নন। দীপুর বাবা রবি লাল চন্দ্র দাস বলেন, ‘আমার ছেলে হত্যার কঠিন বিচার চাই।’

দীপু দাসের স্ত্রী মেঘনা রবিদাস জানান, তিনি শুধু চান স্বামীর হত্যার বিচার দ্রুত সম্পন্ন হোক।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র কুশল বরণ চক্রবর্তী বলেন, পূর্বে কোনো মাইনরিটি হত্যার পরে পরিবারের কাছে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাই তারা সরকারের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। প্রতিনিধি সুমন রায় বলেন, দীপু দাসকে হত্যার দিন হামলার শিকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু রাষ্ট্র দীপু দাসের হত্যাকাণ্ডে যথাযথ নজর দেয়নি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জোটের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদারসহ কয়েকজন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে...

কুষ্টিয়ায় চাঁদাবাজি না পেয়ে যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না দেয়ার অভিযোগে ওমর...

হাতিয়ায় ধর্ষণ অভিযোগ: মেডিক্যাল বোর্ড গঠন ও পরীক্ষা শুরু

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা নারীর...

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা, পরে উধাও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয়...

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন)...

ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মাছ ধরার জালে উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে...

বরগুনায় ছাত্রলীগের নেতারা তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিল

বরগুনার বেতাগী উপজেলায় জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা উপজেলা...

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হকের বাগানবাড়িতে...

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান...

অন্যকে সাহায্য করাতেই মানুষের প্রকৃত সুখ নিহিত

মানব জীবনে দান কেবল ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয়,...

ট্রান্সকম সিইও সিমিন রহমানের চার মামলায় অব্যাহতি

বোনের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের একটি মামলায় ট্রান্সকম...
spot_img

আরও পড়ুন

সবসময় ঠান্ডা লাগার কারণগুলো জানুন

অনেকেরই শীত বা গরমের সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করে। বিশেষজ্ঞদের মতে, কিছু কারণ সাধারণ হলেও কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্যগত সমস্যা নির্দেশ...

নতুন অবস্থান গোপনীয়তা ফিচার যোগ করল অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৩ প্রকাশ করেছে। এই সংস্করণে আইফোন ও অ্যান্ড্রয়েড যন্ত্রের মধ্যে তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া সহজ করা হয়েছে।...

রাজশাহীতে সাংবাদিক কামাল মালিকের মৃত্যু, পারিবারিক কলহে স্ত্রী নিহত

রাজশাহীর সাংবাদিক কামাল মালিক (৫৫) তার স্ত্রী রওশন আরার মৃত্যুর পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা গেছেন। ৩০ জানুয়ারি...

জান্নাতে বিশেষ ঘর: ধৈর্য ও তাকওয়ার প্রতিফলন

পার্থিব জীবনে মানুষ অনেক শ্রম ও অর্থ ব্যয় করে জমি বা ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য। তবে পৃথিবীর এই অস্থায়ী সুরম্য বাড়ি মানুষের চূড়ান্ত গন্তব্য...
spot_img