নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইস্রাফিল খবির (রাজু) নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মোট ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে আজিবুর রহমান জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তারিকুজ্জামান (লিটু) পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল খবির। এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী নেওয়াজ মাহমুদ (তুহিন) পেয়েছেন ৪৮ ভোট এবং আরেক প্রার্থী টুটুল শিকদার পেয়েছেন ৪৬ ভোট।
এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম (টিটু), সহসাধারণ সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান (জুলু)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রন্থাগার সম্পাদক হয়েছেন ইমরুল হাসান (সনেট), আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন লাভলী আক্তার। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কাজী জিয়াউর রহমান, এস এম একবাল হোসেন, শিমুল ফকির, শাহাজিয়ার শারমিন (মুন্নী) ও মিলিনা খানম।
সিএ/এমই


