Monday, February 16, 2026
23 C
Dhaka

আবহায় দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের চারজনের

সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে। তাঁদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামে।

নিহতরা হলেন অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির মিজানুর রহমান (৪২), তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমি (৩০), মেয়ে মোহনা (১৩) ও দেড় বছরের শিশু সুবাহ। এ ছাড়া গাড়িচালক মোহাম্মদ জিলানী ওরফে বাবর (৩০) নিহত হয়েছেন। বাবরের বাড়ি একই উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুর পাটোয়ারী বাড়িতে। তিনি আবুল হোসেন পাটোয়ারীর ছেলে। দুর্ঘটনায় মিজানুর রহমানের আরেক মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত মিজানুর রহমানের বড় ভাই ব্যবসায়ী বাহারুল আলম জানান, তাঁর ছোট ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসা করতেন। ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। রোববার রাত প্রায় তিনটার দিকে ওমরাহ পালন শেষে প্রাইভেট কারে বাসায় ফেরার পথে আবহা এলাকায় তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সৌদি আরবে অবস্থানরত তাঁদের মামাতো ভাই রিফাতুল ইসলামের মাধ্যমে পরিবারটি দুর্ঘটনার খবর জানতে পারে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে পাঁচ প্রবাসী মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে আমরা সব ধরনের সহযোগিতা করব।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রবাসে এমন আকস্মিক মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত স্বজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান...

অন্যকে সাহায্য করাতেই মানুষের প্রকৃত সুখ নিহিত

মানব জীবনে দান কেবল ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয়,...

ট্রান্সকম সিইও সিমিন রহমানের চার মামলায় অব্যাহতি

বোনের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের একটি মামলায় ট্রান্সকম...

গোল্ডেন রুলে নিখুঁত চা প্রস্তুত করুন

চা বানানো যেন একধরনের বিজ্ঞান। তাপমাত্রা, সময়, দুধের পরিমাণ—সবই...

খামার থেকে উদ্যোক্তার পথে আসাদুজ্জামান

শহরের ব্যস্ততা, যানজট এবং ইটপাথরের অজস্র দেয়ালের মধ্যে জীবন...

ইপিজেড থেকে চুরি হওয়া মিনিট্রাকের খণ্ডিত অংশ মিলল সোনাগাজীতে

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া একটি মিনিট্রাকের যন্ত্রাংশ...

সহিংসতা রোধে রাষ্ট্র ও রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা চায় এমএসএফ

সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন...

জীবনের প্রতিটি ক্ষেত্রে আমানতের শিক্ষা

ইসলামি জীবনদর্শনে আমানতদারিকে ইমানের অন্যতম প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা...

তারেক রহমানের আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া...

ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পর পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

পাবনা জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

নির্বাচন পরবর্তী সময়ে পাবনার বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের...

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

খুলনার নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে তালা...

ঈদ সামনে রেখে চট্টগ্রামে রঙিন ফ্যাশন উৎসব

বছর ঘুরে আবারও চট্টগ্রামে শুরু হয়েছে ঈদকে ঘিরে ফ্যাশনের...

রংপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধারের চেষ্টা ব্যর্থ

রংপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকে সিল মারা দুটি ব্যালট...
spot_img

আরও পড়ুন

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইস্রাফিল খবির (রাজু) নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সন্ধ্যায় ফলাফল...

অন্যকে সাহায্য করাতেই মানুষের প্রকৃত সুখ নিহিত

মানব জীবনে দান কেবল ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয়, এটি জন্মগত প্রবৃত্তি। ইসলামের ফিতরাত থেকে বৌদ্ধধর্মের কার্মা পর্যন্ত প্রায় সব দর্শন স্বীকার করে যে...

ট্রান্সকম সিইও সিমিন রহমানের চার মামলায় অব্যাহতি

বোনের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের একটি মামলায় ট্রান্সকম গ্রুপ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং তাঁর মা, গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমানসহ ছয়জনকে...

গোল্ডেন রুলে নিখুঁত চা প্রস্তুত করুন

চা বানানো যেন একধরনের বিজ্ঞান। তাপমাত্রা, সময়, দুধের পরিমাণ—সবই স্বাদের ওপর প্রভাব ফেলে। রসায়নবিদ ও পুষ্টিবিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়ম মানলে চা হবে আরও সুস্বাদু। প্রথমে...
spot_img