Saturday, February 14, 2026
19 C
Dhaka

নির্বাচন-পরবর্তী সহিংসতায় কাঁঠালিয়ায় উত্তেজনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াতের স্থানীয় কার্যালয়, কর্মী–সমর্থকদের বাড়ি ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার পাটিখালঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জামায়াতের এক কর্মী বাদী হয়ে কাঁঠালিয়া থানায় মামলা করেছেন।

মামলায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার ও ওয়ার্ড ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপির নেতা–কর্মীরা পরিকল্পিতভাবে তাঁদের চারটি বাড়ি, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। হামলার সময় অন্তত দুই নারী আহত হয়েছেন।

মামলার এজাহার ও উপজেলা জামায়াতে ইসলামী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা পাটিখালঘাটা গ্রামের জামায়াত সমর্থক হারুন অর রশিদের বাড়ি এবং তাঁর ভাই মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা চালান। অভিযোগ রয়েছে, হামলাকারীরা হারুন অর রশিদের খড়ের গাদায় আগুন দেন।

এ হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা বেগম (৩০) আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, একই ইউনিয়নের জামায়াত সমর্থক মোস্তফা মিয়া ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপনের বাড়িতেও ভাঙচুর করা হয়। পাটিখালঘাটা বাজারে ওষুধ ব্যবসায়ী দুলালের দোকান ও আবদুর রবের চায়ের দোকানে হামলা চালানো হয়। পরে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যাঁদের কারণে যেসব কেন্দ্রে ধানের শীষ প্রতীকে কম ভোট পেয়েছেন, তাঁদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। কাঁঠালিয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রমাণ পাওয়া গেলে দলীয়ভাবেও বহিষ্কার করা হবে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান বলেন, পাটিখালঘাটার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...

বিদ্রোহী প্রার্থীর প্রভাবেই কি হার ময়মনসিংহে

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে জয় পেলেও তিনটি...

সংসদে বিরোধী দলের ভূমিকা কী

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিশ্চিত...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত ২, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

চাঁপাইনবাবগঞ্জ সদরের ফাটাপাড়া এলাকায় শনিবার ভোরে একটি বাড়িতে বোমা...

মনোনয়ন বদল ও ভোট বিভাজনে যশোরে বিএনপির ভরাডুবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

হাতিয়ায় বাবা-ছেলের লড়াইয়ে জয়ী ছেলে, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ছেলে জাতীয়...

২২ হাজারের বেশি ভোট পেয়ে কৃতজ্ঞতা জানালেন মনীষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে পরাজিত...
spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা। ওই দিন সেখানে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ, যা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে রিং অফ ফায়ার...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। নির্বাচনের পরও এ ধরনের বিভ্রান্তি অব্যাহত রয়েছে। কিছু স্থানে সত্যিই সহিংসতার ঘটনা ঘটেছে, তবে অনেক...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী শওকতুল ইসলাম (ধানের শীষ) নির্বাচিত হয়ে দীর্ঘ...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক হবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করে। বিশেষ করে মাদরাসা বা গণবাথরুমে এ...
spot_img