Saturday, February 14, 2026
19 C
Dhaka

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্ত পলাতক

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. ফাহিম হোসেন (১৭) নামের এক কিশোর শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শহরের মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদ–সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহিম শহরের মাটিডালি নওদাপাড়া এলাকার আবদুর রশিদের ছেলে। তিনি একটি ফাউন্ড্রি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযুক্ত যুবকের নাম তনয়। তিনি একই এলাকার বাসিন্দা এবং মাদকাসক্ত হিসেবে পরিচিত বলে স্থানীয়দের দাবি।

ফাহিমের বড় ভাই শাহীন হোসেন অভিযোগ করেন, তনয় দীর্ঘদিন ধরে তাঁর ছোট বোনকে উত্ত্যক্ত করতেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্যত্র বিয়ে দেওয়ার পরও উত্ত্যক্ত করা বন্ধ হয়নি। কিছুদিন আগে ওই যুবক তাঁর বোনের স্বামীকেও ছুরিকাঘাতে জখম করেন। পূর্বের সেই বিরোধের জের ধরে শনিবার সকালে ফাহিমকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত তনয় ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...

বিদ্রোহী প্রার্থীর প্রভাবেই কি হার ময়মনসিংহে

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে জয় পেলেও তিনটি...

নির্বাচন-পরবর্তী সহিংসতায় কাঁঠালিয়ায় উত্তেজনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াতের স্থানীয় কার্যালয়, কর্মী–সমর্থকদের...

সংসদে বিরোধী দলের ভূমিকা কী

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিশ্চিত...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত ২, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

চাঁপাইনবাবগঞ্জ সদরের ফাটাপাড়া এলাকায় শনিবার ভোরে একটি বাড়িতে বোমা...

মনোনয়ন বদল ও ভোট বিভাজনে যশোরে বিএনপির ভরাডুবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

হাতিয়ায় বাবা-ছেলের লড়াইয়ে জয়ী ছেলে, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ছেলে জাতীয়...
spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা। ওই দিন সেখানে দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ, যা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে রিং অফ ফায়ার...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। নির্বাচনের পরও এ ধরনের বিভ্রান্তি অব্যাহত রয়েছে। কিছু স্থানে সত্যিই সহিংসতার ঘটনা ঘটেছে, তবে অনেক...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী শওকতুল ইসলাম (ধানের শীষ) নির্বাচিত হয়ে দীর্ঘ...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক হবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করে। বিশেষ করে মাদরাসা বা গণবাথরুমে এ...
spot_img